Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সদরঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়, অভিযোগ বাড়তি ভাড়া আদায়ের

নিউজডেস্ক November 7, 2021

আলো ডেস্ক এক্সক্লুসিভ: জ্বালানি তেলের দাম বাড়ানোয় সারাদেশে চলমান পরিবহন ধর্মঘটের প্রভাবে সদরঘাটে বেড়েছে যাত্রীর চাপ। দেশের দক্ষিণাঞ্চলের মানুষেরা বাস বন্ধ থাকায় নৌপথকেই যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।

স্বাভাবিক সময়ের চেয়ে ভাড়া ৩০ শতাংশ, কোথাওবা তারও বেশি নেওয়ার অভিযোগ থাকলেও লঞ্চঘাটে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। গতকাল শনিবার সকালে সদরঘাটে দেখা যায়, চাঁদপুরগামী যাত্রীরা লালকুঠীঘাটে গাদাগাদি করে লঞ্চে উঠার চেষ্টা করছেন।

ঢাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী লঞ্চগুলোতে তিল ধারণেরও ঠাঁই নেই। একইসঙ্গে ঢাকা-নড়িয়া রুট ও বরিশালগামী লঞ্চগুলোতেও একই চিত্র। এ সময় এক লঞ্চযাত্রী বলেন, আমি নোয়াখালী যাবো, দোকানের জন্য মাল কিনতে ঢাকায় এসেছিলাম। সবসময় বাসেই আসা-যাওয়া করি।

কিন্তু হঠাৎ ধর্মঘটের কারণে চাঁদপুর হয়ে নোয়াখালী যেতে হচ্ছে। ময়ুর দুই লঞ্চের ঈদগাহ ফেরিঘাটগামী এক যাত্রী বলেন, সিট ভাড়া ছিল ১৫০ টাকা, এখন নেওয়া হচ্ছে ১৭০ টাকা। মাদারীপুরের যাত্রী রফিকুল ইসলাম ক্ষোভ করে বলেন, ২৫০ টাকার সিএনজি অটোরিকশা ভাড়া ৫০০ টাকা দিয়ে সদরঘাট এলাম।

ডিজেল-কেরোসিনের দাম বাড়ায় গতকাল শনিবার থেকে লঞ্চে কেবিন ভাড়া ২০০ টাকা ও ডেকে জনপ্রতি ৫০ টাকা বাড়িয়েছে মাদারীপুরের লঞ্চগুলো। রাজারহাট বি, ঢাকা-বরগুনা লঞ্চের ম্যানেজার জানান, ডেকের ভাড়া ১০০ টাকা ও ডাবল কেবিনের ভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

এ বিষয়ে লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, লঞ্চ ভাড়া বাড়ানোর ব্যাপারে আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। বিকেলে আমরা এ বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নেবো।

আসলে তেলের দাম বাড়ায় লঞ্চগুলোর খরচও বেড়ে যাবে। তবুও যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়, দিকে আমরা খোঁজ রাখছি। সড়ক গণপরিবহন ধর্মঘটের মতো লঞ্চ মালিক-শ্রমিকেরাও ধর্মঘটে যাওয়ার চিন্তা করছে কি না, জানতে চাইলে বিকেলে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।

Continue Reading

Previous: নতুন বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
Next: পরিবহন ধর্মঘটে বেনাপোলে আটকা ভারতফেরত যাত্রীরা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.