আলো ডেস্ক এক্সক্লুসিভ: চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে পড়ে তিন বছর বয়সী যমজ দুই বোন নিহত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে পৌর এলাকার মসজিদ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাবা ও সাহারা ওই গ্রামের এমদাদের সন্তান। নিহতের বাবা বলেন, সকাল ৯টার দিকে বাড়ির বাইরে কাজ করছিলাম। এ সময় টয়লেটে থাকা বালতি ভর্তি পানি নিয়ে খেলছিল আমার দুই মেয়ে। হঠাৎ তারা বালতির মধ্যে পড়ে যায়। তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ থানার ওসি মোজাফফর হোসেন জানান, কারো কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
