Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম

রাজশাহীতে নারীকে একদিনেই দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ

নিউজডেস্ক November 8, 2021

আলো ডেস্ক এক্সক্লুসিভ: রাজশাহীতে নূরজাহান বেগম (৫০) নামের এক নারীকে একদিনেই করোনার দুই ডোজ টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে এ টিকা দেওয়া হয় বলে জানান তিনি।

নুরজাহান বেগম বলেন, এক মাস আগে আমি প্রথম ডোজ টিকা নিই। এরপর গত মঙ্গলবার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এ সময় টিকার কাগজ না দেখেই আমাকে এক ডোজ টিকা দেওয়া হয়। পরে কাগজ দেখে দায়িত্বরত কর্মীরা বলেন, আপনার তো প্রথম ডোজ দেওয়া হয়েছে, এবার দ্বিতীয় ডোজ দেওয়া লাগবে।

তখন আমাকে আরও এক ডোজ টিকা দেওয়া হয়। আমি যখন তাকে জিজ্ঞেস করি, আমাকে দুইটা টিকা দিলেন কেনো? তিনি তখন আমাকে তাড়াতাড়ি হাসপাতাল থেকে বের করে দেন। তিনি বলেন, বাড়ি ফেরার পর আমার হাত ফুলে যায় ও শরীরে তীব্র ব্যথা শুরু হয়। একই সঙ্গে মাথা ঘুরতে থাকে এবং চোখে ঝাপসা দেখতে শুরু করি। এরপর আমার ছেলে স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের পরামর্শে আমাকে ওষুধ খাওয়ায়।

এখন হাতের ফোলা কমে গেছে। কিন্তু এখনো শরীর অনেক দুর্বল আর চোখে ঝাপসা দেখছি। এ বিষয়ে জানতে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবা খাতুনের ফোন নম্বরে একাধিবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তিনি বর্তমানে ছুটিতে আছেন। ওই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রদানকারী কর্মকর্তা নাসরীন আক্তার টিকাদানের সার্বিক দায়িত্বে ছিলেন।

তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, একসঙ্গে দুই টিকা দেওয়ার মতো ভুল কোনোভাবেই হতে পারে না। আমরা কার্ড দেখেই টিকা প্রদান করি। কোনো কর্মীই এমন ভুল করতে পারেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা জানান, ভুক্তভোগী নারীর পরিবার থেকে আমাকে ফোন করা হয়েছিল। টিকা গ্রহণের ফলে তার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আমি তাকে কিছু ওষুধ সেবনের পরামর্শ দিই।

বর্তমানে তার শরীরের ফোলা কমেছে। কিন্তু দুর্বলতা ও চোখে ঝাপসা দেখার সমস্যা এখনও রয়েছে বলে জেনেছি। রাজশাহীর সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার বলেন, এ বিষয়ে আমি শুনেছি। শোনার পর থেকেই ওই নারীর খোঁজখবর রাখা হচ্ছে। গুরুত্বসহকারে তার চিকিৎসাসেবা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকদের বলা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জেনেছি।

Continue Reading

Previous: ডেসটিনির দিদারুলের জামিন বিষয়ে দ্বিধাবিভক্ত হাইকোর্ট
Next: পীর সিন্ডিকেটের গায়েবি মামলায় রিট হাইকোর্টে চলমান থাকবে

Related Stories

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

686399
Users Today : 5566
This Month : 92678
This Year : 657834
Total Users : 686399
Views Today : 21367
Total views : 2755480

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.