Skip to content
April 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • প্রযুক্তি

দেশে প্রথম ই-বাইক নিয়ে এলো আরএফএল, এক চার্জে ৪৫ কিলোমিটার

নিউজডেস্ক February 8, 2024

ছবি সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক

দেশে তৈরি প্রথম ই-বাইক নিয়ে এলো আরএফএল গ্রুপ। চার্জ দিতে প্রায় ৪-৫ ঘণ্টা সময় লাগে। বাইকটি ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চলতে পারে। এক চার্জে অনায়াসে ৪৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

স্থানীয়ভাবে নিজেদের তৈরি বৈদ্যুতিক বাইসাইকেল (ই-বাইক) বাজারে নিয়ে এসেছে আরএফএল। এটিই দেশে তৈরি প্রথম ই-বাইক।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীতে দেশে প্রথমবারের মতো তৈরি ‘দুরন্ত’ ব্র্যান্ডের বৈদ্যুতিক বাইসাইকেলের মোড়ক উন্মোচন করেন।

ই-বাইকটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবস্থিত হবিগঞ্জ শিল্প পার্কে আরএফএল গ্রুপের নিজস্ব কারখানা রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তৈরি করা হচ্ছে। কারখানাটির বছরে প্রায় ৫ হাজার ইউনিট ই-বাইক উৎপাদনের সক্ষমতা রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরএন পল বলেন, প্রথাগত বাইসাইকেল ও মোটরচালিত যানবাহনের বিকল্প হিসেবে ই-বাইক বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। এটি যাতায়াত, বিনোদন ও পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠছে। স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর জন্য পরিবহনের টেকসই মাধ্যম হিসেবে ই-বাইকের ব্যবহারকে অনেক দেশে উৎসাহিত করা হচ্ছে। দেরিতে হলেও বাংলাদেশে ই-বাইকের ব্যবহার শুরু হয়েছে এবং দেশের শহরাঞ্চলে ই-বাইক জনপ্রিয় হয়ে উঠছে।

তিনি আরও বলেন, ‘এ অবস্থায় আরএফএল ই-বাইক খাতে প্রবেশ করেছে। এই ব্যবসায় প্রবেশের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে উচ্চমানের পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দেওয়া। আশা করি গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাব। এছাড়া দেশের চাহিদা মিটিয়ে ই-বাইক রপ্তানির পরিকল্পনা রয়েছে আমাদের।’

রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. মাহমুদুর রহমান বলেন, ‘দুরন্ত ই-বাইকের প্রধান বৈশিষ্ট্য হলো এটি ৩৬ ভোল্টের লিথিয়াম ব্যাটারিতে চলে। এ ব্যাটারিও আমাদের কারখানায় উৎপাদিত হচ্ছে।’

তিনি জানান, ই-বাইকটি ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চলতে পারে। এবার চার্জ দিলে অনায়াসে ৪৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৪-৫ ঘণ্টা সময় লাগবে।

মাহমুদুর রহমান আরও বলেন, দুরন্ত ই-বাইক কিনলে বৈদ্যুতিক যন্ত্রাংশের জন্য ৬ মাসের ওয়ারেন্টি দেওয়া। এছাড়া একজন গ্রাহক প্রথম ছয় মাসে চারটি ফ্রি সার্ভিসিং সুবিধা পাবেন।

প্রথমে দুরন্ত ই-রাইডার ১০১ ও দুরন্ত ই-রাইডার ২০১ মডেল দুটি বাজারে পাওয়া যাবে। দুরন্ত ই-রাইডার ১০১ মডেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৪২ হাজার টাকা এবং দুরন্ত ই-রাইডার ২০১ মডেলের সর্বোচ্চ খুচরা মূল্য ৫৫ হাজার টাকা। দুরন্ত স্পোর্টস গ্যালারি ও অনুমোদিত ডিলারের মাধ্যমে সারা দেশে দুরন্ত ই-বাইক পাওয়া যাবে।

Continue Reading

Previous: নির্বাচনের মধ্যেই পাকিস্তানে বোমা হামলা, নিহত ৫
Next: নারায়ণগঞ্জে পোশাক কারখানায় গ্যাসলাইনে বিস্ফোরণ, ১৪ শ্রমিক দগ্ধ

Related Stories

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l

March 14, 2026
আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
  • প্রযুক্তি
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

December 27, 2025
গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.