Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ

ধানে পোকার আক্রমণে দিশেহারা নওগাঁর চাষিরা

নিউজডেস্ক November 8, 2021

সাজ্জাদুল তুহিন, নওগাঁ
চলতি মৌসুমে নওগাঁয় আমন ধানের বেশ ভালো আবাদ হয়েছে। আর কিছুদিন পরই সে ধান ঘরে ওঠার কথা। তার আগেই পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।

কৃষকরা বলছেন, কৃষি অফিস থেকে কোনো পরামর্শ না পেয়ে বাজার থেকে ইচ্ছেমত কীটনাশক নিয়ে এসে স্প্রে করছেন। তারপরও মিলছে না প্রতিকার। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পোকার আক্রমণ হলেও লক্ষ্যমাত্রা ব্যহত হবে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় মোট এক লাখ ৯৭ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় নয় হাজার ৯২০ হেক্টর, ধামইরহাটে ২০ হাজার ৩২০ হেক্টর, মহাদেবপুরে ২৮ হাজার ৮৯০ হেক্টর,পত্নীতলায় ২৭ হাজার ২০০ হেক্টর, নিয়ামতপুরে ২৯ হাজার ৯০৫ হেক্টর, বদলগাছীতে ১৪ হাজার ৩২৫ হেক্টর, রানীনগরে ১৮ হাজার ৬৫০ হেক্টর, আত্রাইয়ে ছয় হাজার ৭০০ হেক্টর, সাপাহারে নয় হাজার ৮০০ হেক্টর, পোরশায় ১৫ হাজার ৫৫০ হেক্টর এবং মান্দায় ১৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

জেলা সদর, বদলগাছী, রানীনগর ও আত্রাই উপজেলায় ধানে পোকার আক্রমণ দেখা দিয়েছে বলে জানান কৃষকরা। তারা বলছেন, এ বছর আবহাওয়া ভালো থাকায় আবাদ করতে সুবিধা হয়েছে। কিন্তু শেষ সময়ে এসে পোকার আক্রমণ দেখা দেওয়ায় মাথায় হাত ওঠার উপক্রম।

কৃষি অফিস থেকে কোনো পরামর্শ না পাওয়ার অভিযোগ করেন তারা। তাই বাধ্য হয়ে বাজার থেকে ইচ্ছেমত কীটনাশক নিয়ে এসে স্প্রে করছেন। তারপরও প্রতিকার মিলছে না বলে জানান তারা। বদলগাছী উপজেলার গোয়ালভিটা গ্রামের কৃষক হিরো ও শফিকুল ইসলাম জানান, তাদের ক্ষেতে প্রায় পাঁচ শতাংশ হারে পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষি কর্মকর্তাদের মাঠে পাওয়া যায় না। পোকার উপদ্রব ঠেকাতে দোকান থেকে ইচ্ছেমত কীটনাশক নিয়ে এসে স্প্রে করতে হয়। এতে অনেক সময় কাজ হয়, আবার হয় না। পোকার আক্রমণে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে।

মহাদেবপুর উপজেলার কুশালবাড়ি গ্রামের কৃষক নাজমুল হক জানান, তিনি এবার দেড় বিঘা জমিতে স্বর্ণা-৫ জাতের আমনের আবাদ করেছেন। এতে তার বিঘাপ্রতি ৫-৬ হাজার টাকা খরচ হয়েছে। তবে শেষ মুহূর্তে পোকার উপদ্রব ঠেকাতে কীটনাশক স্প্রে করতে হচ্ছে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামশুল ওয়াদুদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ভালো ফলন হয়েছে। পোকামাকড়ের তেমন আক্রমণ নেই। তবে কৃষকদের অসর্তকতায় কিছু সমস্যা হলে হতে পারে। উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সবসময় কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য বলা হয়েছে। এ বছরও ফলন বিপর্যয় হবে না, লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

Continue Reading

Previous: রাজশাহীতে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালিত
Next: রাজশাহীতে সেন্টু লুইস স্কুলের নতুন গেটের উদ্বোধন করলেন মেয়র লিটন

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.