Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে পূর্ব শক্রতার জেরে হত্যা, ২ ঘাতক গ্রেফতার

নিউজডেস্ক November 8, 2021

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর রাণীনগর এলাকায় বাড়ীতে প্রবেশ করে ছুরিকাঘাতে পিয়ারুল ইসলাম পিরু (৩৪)কে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ঘাতককে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গতকাল রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আরএমপি সদরদপ্তরে সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক বিষয়টি সাংবাদিকদের জানান।

গ্রেফতারকৃত আসামীরা হলো: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাণানগরের মোঃ হাসিবুলের ছেলে মোঃ শিমুল (২১) ও সাধুর মোড়ের মোঃ তারিকের ছেলে মোঃ সোহানুর রহমান সোহান (২২)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাত ৭টায় মোঃ পিয়ারুল ইসলাম পিরু (৩৪) তার বাসার সামনে ছিলো। ঐ সময় আসামী মোঃ হাসান আলী জয় (২৭) তাকে তুমি বলে সম্বোধন করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

উক্ত ঘটনার জেরে কিছুক্ষন পরে আসামী হাসান আলী জয়সহ কয়েকজন মিলে হাতে ধারালো চাকু, লোহার রড, জিআই পাইপ, বাঁশের লাঠি নিয়ে এসে বাড়ীতে প্রবেশ করে পিয়ারুলকে এলোপাথাড়ীভাবে মারধর করে এবং বুকে ও হাঁটুর উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।

পুলিশের জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন পিপিএম ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের সনাক্ত মতে ঘটনার সাথে সরাসরি জড়িত আসামী মোঃ শিমুল ও সোহানুর রহমান সোহানকে আটক করে।

এসময় আসামীদের কাছ থেকে পিয়ারুলকে মারধরসহ হত্যার কাজে ব্যবহৃত লোহার রড, জিআই পাইপ উদ্ধার হয়। মৃতের বড় ভাই মোঃ নজরুল ইসলাম খসরুর লিখিত এজাহারের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ইতোপূর্বে আসামী শিমুল ও তার অন্যান্য সহযোগীরা পিয়ারুলকে মেরে পা ভেঙ্গে দিয়েছিল। সেই ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু হয়।

মূলত ঐ মামলাকে কেন্দ্রকরে আসামীরা পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে পিয়ারুলকে হত্যা করে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Continue Reading

Previous: রাজশাহী মহানগরীতে অটোরিক্রা চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩
Next: পরিবহন ধর্মঘটে রাজশাহীর পথে পথে সীমাহীন দুর্ভোগ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.