নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে নির্বাচন অফিসে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শেষ দিনে ভোটারদের উপচে পড়া ভীড় সামলাতে হিমশিম খেতে হয়েছে সংশ্লিষ্ট কৃর্তপক্ষ কে। ৮ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে শতশত মানুষ তাদের কাঙ্খিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেতে ভীড় করেছে। কোন হয়রানি ছাড়ায় সংশ্লিষ্ট কার্যালয় থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে ভোটারদের মধ্যে অনেকেই উল্লাস প্রকাশ করেছে। গত ২১ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পর্যায়ক্রমে এসব স্মার্ট জাতীয় পরিচয়পত্র ভোটারদের মধ্যে বিতরণের কাজ শুরু করে উপজেলা নির্বাচন অফিসার। ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে যেসব ভোটার স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে ব্যর্থ হয়েছেন তাদের মধ্যে গতকাল ৮ নভেম্বর উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মো: নজরুল ইলসাম জানান, এ পর্যন্ত উপজেলার ২ লাখ ১১ হাজার ৬৭২জন ভোটারের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
