Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে শুনানিতে বাংলাদেশের যুক্তিতর্ক উপস্থাপন

নিউজডেস্ক February 21, 2024

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মৌখিক শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এই মৌখিক শুনানিতে নিজ নিজ দেশের তরফ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, সৌদি আরব, নেদারল্যান্ডস, বাংলাদেশ, বেলজিয়াম, বেলিজ, বলিভিয়া, ব্রাজিল ও চিলি। আইসিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মোট ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংগঠন এই শুনানিতে অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে শুনানিতে নেতৃত্ব দেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. রিয়াজ হামিদুল্লাহ। এ ছাড়া, নেদারল্যান্ডস দূতাবাসের মন্ত্রী শাবাব বিন আহমেদ, ফার্স্ট সেক্রেটারি মোহা. জান্নাতুল হাবিব এবং ফার্স্ট সেক্রেটারি জাকিরুল হাসান ফাহাদ।

আইসিজের নথি অনুসারে শুনানিতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতেই বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও ১৯৬৭ সালের সীমান্ত বিবেচনায় নিয়ে জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনকে আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ লজ্জাজনক বিপর্যয় হিসেবেও উল্লেখ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। শুনানিতে আরও বলা হয়, ফিলিস্তিনিদের ওপর দৈনন্দিন ভিত্তিতে যে সহিংসতা চলছে তা শেষ করার একমাত্র উপায় হলো এই দখলদারিত্বের অবসান। কিন্তু এই দখলদারিত্বের অবসান হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং রাজনৈতিক উপায়েই এর সমাধান করতে হবে।

শুনানিতে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব এবং এর আইনি ফলাফল বা প্রতিক্রিয়া কী হতে পারে এবং এই দখলদারিত্ব অবসানে ইসরায়েল ও অন্যান্য দেশ আইনি জায়গা থেকে কী কী করতে পারে বা উদ্যোগ নিতে পারে সেই বিষয়টি নিয়ে সবার সচেতন হওয়ার আহ্বান জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।

এর আগে গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ ওই আদালতে শুনানি শুরু হয়। বাংলাদেশসহ ৫২টি দেশ ও ৩টি সংগঠন শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করবে। শুনানি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বানের পরিপ্রেক্ষিতে আইসিজেতে এ শুনানি শুরু হলো। ইসরায়েলের দখলদারত্ব, অবৈধ বসতি স্থাপন ও ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে একীভূত করার অপতৎপরতা পর্যালোচনা করতে ২০২২ সালে আইসিজের প্রতি ওই আহ্বান জানিয়েছিল সাধারণ পরিষদ। তাতে ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে আইসিজের নির্দেশনা ও মতামত চেয়েছে সাধারণ পরিষদ। তবে আইসিজে এ নিয়ে কোনো নির্দেশনা বা মতামত দিলে তা মানার আইনি বাধ্যবাধকতা নেই।

Continue Reading

Previous: খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু: দুই চিকিৎসক গ্রেপ্তার, বন্ধ হাসপাতাল
Next: শেরপুরে বাস ও ট্রলি সংঘর্ষ: নিহত ২, আহত ১০

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.