Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

এবার ছেলের বাবা হলেন বিরাট কোহলি, পুত্র সন্তানের নাম অকায়

নিউজডেস্ক February 21, 2024

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন ধরে গুঞ্জন উড়ছিল, দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন বিরাট-আনুশকা। কিন্তু কখনো তা স্বীকার করেননি এই যুগল। তবে পুত্রসন্তানের মা-বাবা হওয়ার খবর জানানোর পর থেকে বলিউড তারকাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন আনুশকা-বিরাট। গত ১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন আনুশকা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই আনন্দের খবরটি জানান আনুশকা আর বিরাট।

নিজের পোস্টে আনুশকা শর্মা লেখেন, ‘আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্রসন্তান অকায়ার জন্ম হয়েছে। আমাদের জীবনের চমৎকার এই সময়ে আপনাদের আশীর্বাদ কামনা করছি।’

এদিকে মঙ্গলবার এক পোস্টে দ্বিতীয় সন্তানের জন্মের কথা জানিয়েছেন বিরাট কোহলি। নিজের সোশাল অ্যাকাউন্টে দীর্ঘ পোস্ট করেন কোহলি। জানান, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান এবং ভামিকার ভাই অকায় জন্ম নিয়েছে। এই আনন্দের দিনে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ চাই। আশা করি, আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানাবেন।’

স্বাভাবিক ভাবেই কোহলি ও শর্মা পরিবারে খুদে অতিথির আগমনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। যার মধ্যে চর্চায় শচীন তেণ্ডুলকরের শুভেচ্ছা। হ্যান্ডেলে মাস্টার ব্লাস্টার টেন্ডুলকার বিরাট-আনুশকা উদ্দেশে লিখেছেন, ‘অকায়ের জন্মের জন্য বিরাট আর আনুশকাকে অভিনন্দন। তোমাদের পরিবারে এক সুন্দর সংযোজন ঘটল। ওর নামের মতোই ও যেন তোমাদের অসীম আনন্দের কারণ হয়ে উঠতে পারে। ওর সুন্দর সফর যেন স্মরণীয় হয়ে থাকে। এই দুনিয়ায় তোমায় স্বাগত লিটল চ্যাম্প।’

আনুশকা-বিরাট দম্পতির প্রথম সন্তানের নাম ভামিকা। কন্যার জন্মের পরও সবার কাছ থেকে দীর্ঘদিন আড়ালে রেখেছিলেন। এবারো তার ব্যত্যয় ঘটেনি। এ বিষয়ে আনুশকা লেখেন, ‘আমরা অনুরোধ করছি, দয়া করে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন।’

এদিকে ভামিকার পর বিরাট-আনুশকার সংসার আলো করে এসেছে অকায়। আর তারপর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন তারকা দম্পতি। অনেকেরই কৌতূহল, অকায় শব্দের মানে কী? কেন ছেলের এই নাম রাখলেন বিরাট-অনুষ্কা?

এবার জেনে নেয়া যাক, অকায় শব্দের অর্থ কী? হিন্দিতে একটি শব্দ রয়েছে ‘কায়া।’ এর অর্থ শরীর। অকায়ের অর্থ যে নিজের শরীরের থেকেও বেশি কিছু। তুর্কি ভাষায় অকায়ের মানে ‘উজ্জ্বল চাঁদ।’ যদিও ঠিক কোন অর্থের কারণে নিজেদের নবজাতকের নাম অকায় রেখেছেন, তা অবশ্য এখনও স্পষ্ট করেননি তারকা দম্পতি। তবে ভূমিষ্ঠ হয়েই যে সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং অকায়, তা আর বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন বিরাট-আনুশকা। কিন্তু মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই যুগল। ২০২০ সালের আগস্টে আনুশকার প্রথম সন্তানের মা হতে যাওয়ার খবর জানা যায়। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন আনুশকা।

Continue Reading

Previous: দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা শাহরুখ
Next: জয়পুরহাটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক নারী আসামি গ্রেপ্তার

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.