আলো ডেস্ক
ই-সিমের যুগে প্রবেশ করলো রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক। মহান শহীদ দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) এই সেবার উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ই-সিম সেবার উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানে উচ্চারণ, কথা ও বর্ণ নামে সেবাভিত্তিক আলাদা ৩টি অ্যাপ চালু করেন জুনাইদ আহমেদ পলক।
প্রসঙ্গত, ই-সিম হলো ভার্চুয়াল বা এম্বেডেড সিম। প্রচলিত ব্যবস্থায় হ্যান্ডসেটে সিম ঢুকিয়ে কোনো অপারেটরের নেটওয়ার্কে সংযুক্ত হতে হয়। তবে ই-সিম হ্যান্ডসেটের সাথে সরাসরি যুক্ত থাকে।
২০২২ সালের মার্চে দেশে প্রথমবারের ই-সিম চালু করে গ্রামীণফোন। এরপর এই সেবা চালু করেছে রবি ও বাংলালিংক। এবার বেসরকারি অপারেটর পথ অনুসরণ করে মহান শহীদ দিবসে ই-সিম চালু করল টেলিটক।
