Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

বিশ্ববাজারে চিনির দাম কমলেও দেশে এখনও চড়া

নিউজডেস্ক February 21, 2024

ফাইল ছবি

আলো ডেস্ক

মাস ব্যবধানে বিশ্ববাজারে টনপ্রতি চিনির দাম কমেছে ১০০ ডলারেরও বেশি। অথচ এর প্রভাব নেই দেশের বাজারে। বিক্রি হচ্ছে আগের চড়া দরে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, খোলা চিনির দাম বেশি। আবার এরই মধ্যে প্যাকেটজাত চিনির দাম আরও ৪ টাকা বাড়ানোর পাঁয়তারা চলছে।

ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের (আইএসও) তথ্য বলছে, ২০২৩ সালের ৪ ডিসেম্বর এক টন অপরিশোধিত চিনির মূল্য ছিলো ৭০০ ডলার। একই মাসের ২৯ তারিখে ১০০ ডলারের বেশি দাম কমে ৫৯১ ডলারে আসে প্রতি টন। পরে অপরিশোধিত চিনির প্রতি টনের দাম বেড়ে ৩১ জানুয়ারি হয় ৫৯৭ ডলার এবং ১৫ ফেব্রুয়ারি হয় ৬২৪ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, প্রতি ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা হলেও ব্যবসায়ীরা বলছেন প্রতি ডলারের জন্য তাদের গুনতে হচ্ছে ১২৪ টাকা। সুতরাং, প্রতি ডলার ১২৪ টাকা দরে এক টন চিনির আমদানি মূল্য হয় ৭৭ হাজার ৩৭৬ টাকা। এতে কেজিতে ৩৫ টাকা ভ্যাট যুক্ত করে দাম নির্ধারণ হয় ১১২ টাকা। আবার এর সঙ্গে যুক্ত হয় কোম্পানির আনুষঙ্গিক খরচ।

কিন্তু বাজার বাস্তবতা বলছে ভিন্ন কথা। পবিত্র রমজান মাস আসতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তার মধ্যে এখনও অস্থির নিত্যপণ্যের বাজার। ফলে চিনির দামের উত্তাপে ক্রেতাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। নাভিশ্বাস এক ক্রেতা বলেন, ব্যবসা হলো রসুলে সুন্নত। কিন্তু আমাদের ব্যবসায়ীরা হলো ডাকাত।

যদিও পাইকারিতে মাসের ব্যবধানে ৫০ কেজির বস্তার দাম ৩০০ টাকা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯০ টাকা। অথচ খুচরায় এক মাস আগে যে দামে বিক্রি হয়েছে, সেই দামই বাজারে বিদ্যমান। রাজধানীর বাজারে প্রতিকেজি খোলা চিনির দাম ১৪০ টাকা। আর বাজারে খোঁজ নেই প্যাকেটজাত চিনির। যেখানে প্রতি কেজি খোলা চিনির সরকার নির্ধারিত দাম ১৩০ টাকা এবং প্যাকেটজাত ১৩৫ টাকা।

এমন বাজার পরিস্থিতিতে কোম্পানির প্রতিনিধিরা এরই মধ্যে নতুন দরের পণ্য নিয়ে বাজারে হাজির হওয়ার দাবি করে এক বিক্রেতা বলেন,
এখন আবার নতুন দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। ক্রেতা তো ১৪৪ টাকা গায়ের রেট দিয়ে কিনবে না। এর জন্যই মূলত আমরা চিনি রাখি না।

এদিকে, ৮ ফেব্রুয়ারি অপরিশোধিত প্রতি টন চিনির আমদানি শুল্ক কমিয়ে ১ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৮ ফেব্রুয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আমদানি শুল্ক কমায় আগামী সপ্তাহের মধ্যে দেশের বাজারে ভোজ্যতেল ও চিনির নতুন দাম নির্ধারণ করা হবে।

সে অনুসারে ২০ ফেব্রুয়ারি সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেয়া হয়। এখনও নির্ধারণ হয়নি চিনির দাম। তবে এতে বাজারে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ বসির উদ্দিন।

এসময় আমদানি মূল্য ও মিল পর্যায়ে দামের পার্থক্য যাচাই করার কথাও বলছেন তিনি। সৈয়দ বসির উদ্দিন বলেন, বাইরে থেকে আজ পণ্য কেনার ক্রয়াদেশ দিয়েছি। এটি আসবে ২ মাস পরে। অনেক অসাধু ব্যবসায়ী দেখছেন কোথায় বাজারমূল্য ওঠানামা করছে, সেই অনুযায়ী তারা বাজার অস্থির করছেন।

এদিকে শুধু শুল্ক ছাড় দিলে হবে না। আমদানি করা পণ্য বিশ্ববাজার থেকে দেশের বাজারে এলে দামের তারতম্য বেশি না হয়, সেদিকেও সরকারকে নজর দেয়ার তাগিদ অর্থনীতিবিদদের।

এ নিয়ে অর্থনীতিবিদ ড. এম আবু ইউসুফ বলেন, ‘অর্থনীতি একটি অপরটির সঙ্গে সংযুক্ত। আমি একটি সিদ্ধান্ত নিলাম কিন্তু আমি যদি সেটি ফলোআপ না করি, তাহলে সেই সিদ্ধান্তের চূড়ান্ত ফলাফল ভোক্তারা পাবেন না।’

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, বছরে দেশে চিনির চাহিদা ১৮ থেকে ১৯ লাখ টন। এর মধ্যে রমজানে চাহিদা থাকে ৩ থেকে ৪ লাখ টনের। বিপরীতে শুধু দেশে উৎপাদিত হয় ৫০ হাজার টন। বাকি চিনি করা হয় আমদানি।

Continue Reading

Previous: বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৫০ জন গ্রেফতার
Next: ভাষা রক্ষার মাধ্যমেই একটি জাতি উন্নত জীবন পেতে পারে: প্রধানমন্ত্রী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.