Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

সড়ক ও বিমানপথে পর্যটকের ঢল নামবে বলে আশা যুক্তরাষ্ট্রের

নিউজডেস্ক November 9, 2021

এফএনএস বিদেশ : করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন দেশে গণটিকাদান কর্মসূচির ব্যাপক বিস্তৃতির পর সীমান্ত খুলে দেওয়ার পর যুক্তরাষ্ট্র আশা করছে, এবার সড়ক ও বিমানপথে দেশটিতে পর্যটকের ঢল নামবে। মার্কিন বেসামরিক বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস বলছে, সোমবার তারা গেল সপ্তাহের চেয়ে ৫০ শতাংশ বেশি যাত্রী পরিবহন করবে যাদের অধিকাংশই পর্যটক।

গত সপ্তাহে সোমবার এই বিমান সংস্থাটি ২০ হাজার পর্যটক নিয়ে এসেছিল যুক্তরাষ্ট্রে। ডেল্টা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাড বাস্তিয়ান বলেছেন, বিমানবন্দরে পর্যটকের সারি এতটাই লম্বা হতে পারে যে সব আনুষ্ঠানিকতা সারতে বেশ সময় লাগবে যাত্রীদের।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘প্রথমদিকে গোটা ব্যাপারটা কিছুটা এলোমেলা হতেই পারে। দুর্ভাগ্যজনকভাবে লম্বা সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে যাত্রীদের। কিন্তু আমরা এটা খুব তাড়াতাড়িই সমাধান করে ফেলব।’ ডেল্টা এয়ারলাইনস বলছে, ছয় সপ্তাহ আগে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত এসেছিল।

এরপর নানা দেশ থেকে পর্যটক আগমনের চাপে সাম্প্রতিক সময়ে তাদের টিকিট বিক্রির পরিমাণ ৪৫০ গুণ বেড়ে গেছে। হোয়াইট হাউসের মুখপাত্র কেভিন মুনোজ টুইটারে বলেন, ‘বিমান ও স্থলপথে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আমরা এখন পর্যটকের ঢলের প্রত্যাশা করছি।

তাদের জন্য অতিরিক্ত যা কিছু করতে হবে তার পদক্ষেপও আমরা নিয়েছি।’ পর্যটকদের আনাগোণায় বাইডেন প্রশাসন ইতোমধ্যে সবগুলো বিমানবন্দরে বার্তা দিয়ে রেখেছে বলেও জানিয়েছে হোয়াইট হাউজ। কিছু নিষেধাজ্ঞাও আরোপিত হয়েছে যুক্তরাষ্ট্রে আগত পর্যটকদের ওপর।

মেক্সিকো বা কানাডা থেকে সড়কপথে বা ফেরিতে করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে না বলে শর্ত জুড়ে দিয়েছে প্রশাসন। ইউরোপের ২৬টি সেনজেন দেশ ছাড়াও চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান, ব্রাজিল, ব্রিটেন এবং আয়ারল্যান্ড হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন কিন্তু মার্কিন নাগরিক নন তাদের জন্যই এমন নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।

ইউএস ট্রাভেল দাবি করেছেন, করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত ৩০০ বিলিয়ন ইউএস ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। মার্কিন বিমান পরিবহন সংস্থাগুলো করোনাভাইরাস প্রতিরোধে সমস্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আরও জোরদার করেছে। ইউরোপের দেশগুলো থেকে আসা ফ্লাইটগুলো যাত্রীতে পূর্ণ থাকছে।

Continue Reading

Previous: ব্রাজিলে খেতাব ত্যাগ ২১ বিজ্ঞানীর
Next: মহাকাশে প্রথম হাঁটলেন নভোচারী ওয়াং ইয়াপিং

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.