Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ভাড়া-ভোগান্তি দূর করতে হবে

নিউজডেস্ক November 9, 2021

সম্পাদকীয়ঃ ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির পরপরই কোন ঘোষণা ছাড়াই শুক্রবার সকাল থেকে পরিবহন মালিকরা তেলের দাম কমানো বা ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট শুরু করেন। অঘোষিত পরিবহন ধর্মঘটের প্রথমদিনে শুক্রবার কার্যত অচল হয়ে পড়ে দেশ।

ঘর থেকে যারা বের হয়েছেন, তারা সীমাহীন ভোগান্তিতে পড়েন। পথে পথে ছিল দুর্ভোগ। শিশু ও বয়স্কদের পড়তে হয় দুঃসহ অবস্থায়। কয়েকগুণ ভাড়া দিয়ে বিকল্প উপায়ে মানুষ গন্তব্যে পৌঁছেন। শুক্রবার সচরাচর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগ পরীক্ষা বা সাক্ষাতকার থাকে।

ধর্মঘট সম্পর্কে অবগত না থাকায় চাকরিপ্রার্থী ও ভর্তিচ্ছু বিপুলসংখ্যক মানুষ পথে বেরিয়ে গণপরিবহন না পেয়ে হন ক্ষতিগ্রস্ত। জরুরীভাবে গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থাও করে উঠতে পারছেন না অনেকেই। এই দুরবস্থার জন্য তারা কাকে দুষবেন তাও বুঝে উঠতে পারছেন না।

দ্বিতীয় দিনের মতো যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় শনিবারও চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। সিএনজিচালিত অটোরিক্সা, রিক্সা, লেগুনা চলাচল করলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। এ সুযোগে এসব যানবাহনে নেয়া হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়াতেই গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। কেউ কেউ ঝুঁকি নিয়ে ভ্যান, কাভার্ডভ্যানে চড়েও যাচ্ছেন কর্মস্থল ও গন্তব্যে।

আন্তর্জাতিক বাজারে যদি জ্বালানির দাম বেশিই থাকে, তবে তার প্রভাব যে শুধু গাড়ি ভাড়া তথা যাত্রীসাধারণের ওপরই পড়বে, এমনটি নয়। একই সঙ্গে প্রতিটি পণ্যের দামও যে বেড়ে যাবে, এমন শঙ্কাও অমূলক নয়। ইতোমধ্যে রাজধানীর বাজারে দুই দিনের পরিবহন ধর্মঘটের নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কোন সংশয় নেই যে ট্রাক ভাড়া বাড়লে পণ্য পরিবহনের খরচ বেড়ে যায়।

ফলে দাম বাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের। চাপ পড়ে সীমিত আয়ের মানুষের ওপর। পণ্যমূল্য ক্রয়ে বাড়তি ব্যয় হলে জীবনযাত্রার সঙ্কটও তৈরি হবে। এমনিতেই করোনা সংক্রমণের ফলে বিগত পৌনে দু’বছরে মানুষের উপার্জন কমে গেছে। বহু মানুষ কাজ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে পরিবহন ব্যয় বাড়ার কারণে পণ্যমূল্য বেড়ে গেলে তা সাধারণ মানুষের জন্য হবে মড়ার ওপর খাঁড়ার ঘার সমতুল্য।

এছাড়া লিটারপ্রতি জ্বালানির মূল্য ১৫ টাকা বাড়লে সেই অনুপাতে কি গণপরিবহনের যাত্রীভাড়া বাড়বে? সাধারণ মানুষকে জিম্মি করে যেন কোন অন্যায় আবদার মেটানো না হয়। সাধারণ মানুষ এর একটি সুন্দর ও গ্রহণযোগ্য সমাধান চায়। এ ক্ষেত্রে সরকারের ন্যায্য ও বলিষ্ঠ ভূমিকাই প্রত্যাশা করে দেশের মানুষ।

Continue Reading

Previous: কুয়েতে শেখ সাবাহ সরকারের পদত্যাগ
Next: নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ জরুরি

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.