Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বেন স্টোকস

নিউজডেস্ক April 2, 2024

স্পোর্টস ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বেন স্টোকস। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ খেলতে আগ্রহী নন এই ইংলিশ অলরাউন্ডার ।

বিবৃতিতে স্টোকস বলেছেন, চোট সারিয়ে পরিপূর্ণ অলরাউন্ডার সত্তা ফিরে পেতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাই স্টোকসকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

মাঠের পারফরম্যান্সে দুঃসময় যাচ্ছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের। নিজে ব্যক্তিগতভাবে যেমন ভালো করতে পারেননি, তেমনি ইংলিশরাও দলীয় সাফল্য পাচ্ছে না। এরই মাঝে যখন চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দোরগোড়ায়, নতুন করে চমকে দেওয়া এক সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। এই তারকা অলরাউন্ডার ইংলিশদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত পুরো গ্রীষ্ম মৌসুমের ক্রিকেট থেকেই বিরতি চেয়েছেন স্টোকস। এর মাঝে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে নিজের নাম না রাখতে ইসিবিকে অনুরোধ করেছেন ৩২ বছর বয়সী এই তারকা।

ইনজুরি থেকে সেরে উঠতে গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ শেষে হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন স্টোকস। এর আগে থেকেই তিনি বোলিং বন্ধ রেখেছিলেন। এখনও যা থেকে তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। ফলে ক্রিকেট থেকে বিরতি নিয়ে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হয়ে ফিরে আসতে চান এই ইংলিশ তারকা। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজ দিয়ে স্টোকস পূর্ণ ফিট হয়ে ফিরতে চান।

ইসিবির বিবৃতিতে দেওয়া মন্তব্যে স্টোকস জানিয়েছেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি এবং বোলিং ফিটনেস ঠিক করার দিকেই পুরো মনোযোগ দিচ্ছি, যাতে সব ফরম্যাটের ক্রিকেটেই পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে ফিরতে পারি। আইপিএল (২০২৪) এবং বিশ্বকাপে নিজের এই আত্মত্যাগের পর আশা করি ভবিষ্যতে পূর্ণ অলরাউন্ডার হয়ে ফিরব।’

চলমান আইপিএল আসর শুরুর আগে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। যেখানে স্টোকসের দল ন্যূনতম লড়াইও দেখাতে পারেনি। যদিও সিরিজটা তারা জয় দিয়ে শুরু করেছিল, পরবর্তীতে ভারতে তাদের সফর শেষ হয় ৪-১ ব্যবধানে হেরে। যেখানে শেষ টেস্টে ৫ ওভার বোলিং করেছিলেন স্টোকস। এ নিয়ে তিনি বলেন, ‘হাঁটুর ইনজুরির পর আমি ভারত সফর দিয়ে বোলিং থেকে কতটা দূরে আছি বুঝতে পারি, নয় মাস বোলিং থেকে দূরে আছি। এজন্য কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে চাই। আশা করি ডারহামও তাদের ডিফেন্ডিং শিরোপা ধরে রাখবে।’

উল্লেখ্য, ১ জুন থেকে পর্দা উঠবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এরপর ৪ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বার্বাডোজে নিজেদের যাত্রা শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংলিশরা। এরপর গ্রুপপর্বে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, ওমান ও নামিবিয়ার বিপক্ষে।

Continue Reading

Previous: বুড়িমারী স্থলবন্দর ১০ বন্ধ থাকবে
Next: পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

554250
Users Today : 4697
This Month : 133621
This Year : 525686
Total Users : 554250
Views Today : 28320
Total views : 1992859

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.