Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

হঠাৎ আইপিএল রেখে কেন ঢাকায় ফিরছেন মোস্তাফিজ

নিউজডেস্ক April 3, 2024

স্পোর্টস ডেস্ক

আইপিএলের চলতি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ফিজের শুরুটাও হয়েছে স্বপ্নের মতন। চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে মুস্তাফিজ শিকার করেছেন আসরের সর্বোচ্চ ৭ উইকেট। আইপিএলে পার্পল ক্যাপ ধরে রেখেছেন নিজের কাছে।

তবে চেন্নাইয়ের হয়ে এমন দারুণ অভিষেকের পর হঠাৎ আসরের মাঝে দেশে ফিরলেন মুস্তাফিজ। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যার ফ্লাইটে ঢাকা এসেছেন তিনি। জানা গেছে বিসিবির জরুরি তলবে অনিচ্ছা সত্ত্বেও আইপিএল থেকে তড়িঘড়ি দেশে ফিরেছেন মুস্তাফিজ।

এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর ভিসা আবেদন এবং ফিঙ্গারপ্রিন্টের জন্যে জরুরি ভিত্তিতে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজ। চলতি বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।

জানা গেছে, ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই আগামীকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ‘বৃহস্পতিবার স্কোয়াডের সম্ভাব্য সকল ক্রিকেটারকে থাকতে হবে ভিসার কাজের জন্য।’

এদিকে পরের দিনই (৫ এপ্রিল) রয়েছে চেন্নাই সুপার কিংসের চতুর্থ ম্যাচ। এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। তবে ভিসা প্রক্রিয়া শেষ করতে বিলম্ব হলে এই ম্যাচ মিস করতে পারেন মুস্তাফিজ। তাই চেন্নাই নিজেদের অন্যতম সেরা এই বোলারকে ছাড়তে রাজি ছিল না।

চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে (৮ এপ্রিল) হবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। চলমান আইপিএল গত ২২ মার্চ থেকে শুরু হয়ে চলবে আগামী ২৬ মে পর্যন্ত। তবে আন্তর্জাতিক সূচির ব্যস্ততার মুস্তাফিজকে বিসিবি ছাড়পত্র দিয়েছে ১২ মে পর্যন্ত।

Continue Reading

Previous: সাভারের তেলের লরিতে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৪
Next: জাতীয় চলচ্চিত্র দিবস আজ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026
রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

September 27, 2026
শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

574917
Users Today : 2817
This Month : 154288
This Year : 546353
Total Users : 574917
Views Today : 13884
Total views : 2101864

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.