Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

দিল্লির বায়ুতে শ্বাস নেওয়া দিনে ২০টি সিগারেট টানার সমান

নিউজডেস্ক November 13, 2021

এফএনএস বিদেশ :মারাত্মক বায়ুদূষণের জেরে সপ্তাহখানেক ধরে দিল্লি ও এর আশপাশের শহরগুলো ধোঁয়াশায় আচ্ছন্ন। এই পরিস্থিতি থেকে উত্তরণে গত শনিবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

শুনানিতে দেশটির প্রধান বিচারপতি এনভি রামানা বলেছেন, অবস্থা কত খারাপ দেখেছেনৃ আমাদের ঘরেও মাস্ক পরে থাকতে হচ্ছে। দু’দিনের মধ্যে জবাব চেয়ে ভারতীয় প্রধান বিচারপতি বলেন, জরুরি কী ব্যবস্থা নিচ্ছেন তা আমাদের বলবেন? দু’দিনের লকডাউন? একিউআই’র (এয়ার কোয়ালিটি ইনডেক্স) মাত্রা কমাতে কী করতে চান? ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আদালতের নির্দেশের পর গত শনিবারই জরুরি বৈঠকে বসছে দিল্লি ও কেন্দ্র।

এতে অংশ নেবে হরিয়ানা এবং পাঞ্জাব সরকারও।এদিন সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ভারতের প্রধান বিচারপতি বলেন, সরকারের (কেন্দ্র বা রাজ্য) দায়িত্বের বাইরে গিয়ে বিষয়টি দেখুন।

এমন কিছু হওয়া দরকার যাতে আমরা অন্তত আগামী দুই-তিন দিনের জন্য কিছুটা স্বস্তিবোধ করি। দিল্লির বায়ুদূষণ পুরোনো হলেও সপ্তাহখানেক ধরে তা বিপজ্জনক সীমার অনেক ওপরে রয়েছে।

এ সপ্তাহেই চলতি বছরের সবচেয়ে দূষিত বায়ু রেকর্ড হয়েছে ভারতীয় রাজধানীতে। ভয়াবহ এই পরিস্থিতির কারণে দিল্লিবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গত শনিবার আদালতে রাজ্য সরকারের কর্মকর্তারা মেনে নিয়েছেন, বর্তমানে দিল্লির বায়ুতে শ্বাস নেওয়া দিনে ২০টি সিগারেট টানার সমান ক্ষতিকর। এদিন দুপুরেও দিল্লির একিউআই ৬৫৩ পিএম২.৫ দেখা গেছে, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।

শুনানিতে অবশ্য দিল্লির বায়ুদূষণের দোষ পাঞ্জাবের কৃষকদের ঘাড়ে চাপাতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। তাদের প্রতিনিধি আদালতে বলেন, আমরা খড় পোড়ানো বন্ধে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু গত পাঁচ-ছয়দিন আমরা যে বায়ুদূষণ দেখছি, তা পাঞ্জাবে খড় পোড়ানোর কারণেই। এটি রাজ্য সরকারকে সামলাতে হবে…।

তাৎক্ষণিক এর জবাবে প্রধান বিচারপতি বলেন, দূষণ কৃষকদের জন্য হয়েছে এমনটা কেন বোঝাতে চাচ্ছেন? তারা সামান্য একটি অংশ মাত্র। দিল্লির দূষণ নিয়ন্ত্রণে আপনারা কী করছিলেন? এসময় বিচাপতি ডিওয়াই চন্দ্রদূত বলেন, কৃষকরা প্রণোদনা না পেলে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা নেই।

তিনি বলেন, কৃষকদের মারা সবার কাছে যেন একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ভারত সরকার দীপাবলিতে আতশবাজি নিষিদ্ধ করলেও মানুষ তা মানেনি।

সেদিকে ইঙ্গিত করে এ বিচারপতি বলেন, আপনি আতশবাজি নিষিদ্ধ করেছেন, কিন্তু গত পাঁচ-ছয় দিন কী হচ্ছে? এসময় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আমরা বলছি না, এটি শুধু কৃষকদের জন্যই হচ্ছে। আমরা কখনোই তা বলিনি।

এদিন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে। দিল্লি সরকারের উদ্দেশে আদালত বলেন, দু’সপ্তাহ আগে আপনারা সব স্কুল খুলে দিলেনৃ এখন বাচ্চারা এই বিপজ্জনক বাতাসে শ্বাস নিচ্ছে।

Continue Reading

Previous: আমাজনে বনভূমি ধ্বংসের রেকর্ড
Next: ৮০ শতাংশের বেশি টিকা দিয়েও ধুঁকছে ইউরোপ

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.