Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপ জরুরী

নিউজডেস্ক November 13, 2021

সম্পাদকীয়ঃ মাদকের নীল ছোবল গ্রাস করছে গোটা দেশকে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষিত হলেও দেশে মাদকের বিস্তার কোনোভাবেই রোধ করা যাচ্ছে না।

পুলিশের অভিযানে প্রায়শ অনেক মাদক কারবারি ধরা পড়ছে। কিন্তু নতুন নতুন কারবারিরা তাদের জায়গা নিয়ে নিচ্ছে। আবার গ্রেপ্তারকৃতরাও জামিনে বেরিয়ে এসে একই কাজ করছে। অনেক জায়গায় মাদক কারবারিদের সঙ্গে কিছু অসাধু পুলিশ সদস্যের যোগসাজশেরও অভিযোগ রয়েছে।

অনেক জায়গায় মাদকের হাট বসার খবরও পাওয়া যায়। পুলিশের অনেক সদস্যের বিরুদ্ধে মাদক গ্রহণেরও অভিযোগ আছে। এমন পরিস্থিতিতে একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিজস্ব অনুসন্ধানে ১১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তির প্রাথমিক তথ্য পাওয়া যায়।

তাঁদের মধ্যে কনস্টেবল যেমন আছেন, তেমনি এসআই বা এএসআই পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন। এরপর অপরাধ তদন্ত বিভাগের ল্যাবে ডোপ টেস্ট বা মাদকাসক্তি শনাক্তের পরীক্ষা করা হয়। পরীক্ষায় অনেকেই পজিটিভ হয়। দীর্ঘ তদন্ত শেষে তাঁদের মধ্য থেকে গত দুই বছরে ৯৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

দেশের তরুণসমাজের বিরাট অংশ মাদকের কবলে পরে ধ্বংসের পথে চলে যাচ্ছে। মাদক কারবারের নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তারসহ নানা কারণে বাড়ছে গুম-খুন-অপহরণের মতো মারাত্মক অপরাধ। মাদকের অর্থ জোগাতে গিয়ে বাড়ছে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ।

আবার সুযোগসন্ধানীরাও মাদকাসক্তদের দিয়ে নানা ধরনের অপরাধ করিয়ে নিচ্ছে। এ অবস্থায় সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে অভিযানে নামে। কিন্তু পুলিশ সদস্যরাই যদি এসব অপরাধের সঙ্গে জড়িয়ে যান, তাহলে অভিযানের সাফল্য যে ম্লান হবে, তাতে সন্দেহ কোথায়? ডিএমপি যে উদ্যোগ নিয়েছে, সারা দেশেই অনুরূপ উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

অতীতে এমন কিছু উদ্যোগ যে নেওয়া হয়নি তা নয়। তবে সেসব করা হয়েছে বিচ্ছিন্নভাবে। তা ছাড়া বড় সংখ্যায় পুলিশ সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনার কোনো উদ্যোগও আগে দেখা যায়নি।

সারা দেশেই ব্যাপক ভিত্তিতে এই টেস্টের মাধ্যমে মাদকাসক্ত পুলিশ সদস্যদের খুঁজে বের করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল ২০১৮ অনুযায়ী মাদক পরিবহন, কেনাবেচা, সংরক্ষণ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, অর্থ লগ্নীকরণ, পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন অপরাধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে এই আইনে মামলা রুজু করতে হবে।

মাদকের ভয়াবহতা থেকে দেশকে মুক্ত করতে সরকার কার্যকরি পদক্ষেপ নেবে এটাই প্রত্যাশা। শুধু পুলিশ সদস্যদের মধ্যেই নয়, সমাজের আরো অনেক ক্ষেত্রেই মাদকাসক্তি ছড়িয়ে পড়েছে। বলা হয়ে থাকে, দেশে সড়ক দুর্ঘটনার একটি বড় অংশই ঘটে চালকদের মাদকাসক্তির কারণে।

শিক্ষাঙ্গনগুলোতেও ক্রমেই বাড়ছে মাদকাসক্তদের সংখ্যা। অনেক দিন ধরেই তাদের ডোপ টেস্টের আওতায় আনার কথা হচ্ছে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তা করা হচ্ছে না।

আমরা মনে করি, ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্ত শনাক্তের কাজ ব্যাপকভাবে শুরু করা প্রয়োজন। একই সঙ্গে দেশে মাদকের অনুপ্রবেশ রোধ এবং মাদক পরিবহন ও বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ঘোষিত জিরো টলারেন্স প্রকৃত অর্থেই কার্যকর করতে হবে।

Continue Reading

Previous: প্রশ্নপত্র ফাঁসের সংস্কৃতি বন্ধ করতে হবে
Next: হেফাজতের তাণ্ডবের সাড়ে ৭ মাস পর পুনরায় সচল ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.