Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে এনবিআর

নিউজডেস্ক May 19, 2024

বিশেষ সংবাদ

সক্ষমতা না থাকলেও প্রতি বছরই বড় রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা দেয়া হয় জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআরকে। এর সঙ্গে অর্থনৈতিক নানা সংকটের প্রভাবে অর্থনৈতিক পরিস্থিতিও প্রতিকুলতার মুখে। ডলার-সংকট ও বৈশ্বিক কারণে ব্যবসা-বাণিজ্যে কিছুটা মন্দাভাব চলছে। ফলে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় বেশ কম। বিশেষ করে আমদানি কড়াকড়ির কারণে শুল্ক খাতে বড় রাজস্ব ঘাটতি পড়েছে।

সবশেষ এনবিআরের প্রকাশিত চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রাজস্ব পরিস্থিতি পর্যালোচনা করে জানা যায়, রাজস্ব আদায়ে দুর্বলতার কারণে মূল লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা থেকে ২০ হাজার কোটি টাকা কমানোর পরও আরও প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। ফলে সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারছে না (এনবিআর)।

বার্ষিক লক্ষ্যমাত্রার সাড়ে ৬৩ শতাংশ রাজস্ব আদায় হয়েছে। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া ঋণের শর্ত হিসেবে এবার বাড়তি রাজস্ব আদায়ের শর্তও পূরণ করতে হবে এনবিআরকে। আইএমএফের শর্ত অনুযায়ী, রাজস্ব খাতে সংস্কারের পাশাপাশি প্রতি বছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক ৫ শতাংশ হারে বেশি রাজস্ব আদায় করতে হবে।

এনবিআরের প্রকাশিত তথ্য পর্যালোচনা দেখা গেছে, গত ৯ মাসে গড়ে ২৮ হাজার ৮৬৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এনবিআরসংশ্লিষ্ট সূত্র জানায়, আমদানি, ভ্যাট ও আয়কর- এই তিন খাতের মধ্যে কোনোটিই গত ৯ মাসে লক্ষ্য পূরণ করতে পারেনি। এই তিন খাতের মধ্যে রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আমদানি খাতে। এই খাতে ৯ মাসে ঘাটতি এই খাতে ৯ মাসে ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ৭৯ কোটি টাকা।

চাহিদা অনুযায়ী রাজস্ব আদায় করতে না পারলে বিভিন্ন খাতে সরকারের খরচ কমাতে হয়। খরচ কমানোর অংশ হিসেবে বরাদ্দ কমানো হয় উন্নয়ন প্রকল্পে। কারণ, বেতন-ভাতা, ঋণের কিস্তি পরিশোধ, ভর্তুকি- এসব খাতে সরকারের খরচ কমানোর সুযোগ নেই। তবে এনবিআরের দেয়া তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ২৩ শতাংশ বেড়েছে।

এর মধ্যে কাস্টমসে ১০ দশমিক ২১ শতাংশ, ভ্যাটে ১৫ দশমিক ৮৮ শতাংশ এবং আয়করে ১৯ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এনবিআর জানায়, মার্চে আমদানি শুল্ক থেকে ৩ হাজার ৫৬৩ কোটি ৫৭ লাখ টাকা, মূল্য সংযোজন কর (আমদানি পর্যায়ে) ৩ হাজার ৯৮৩ কোটি ৩ লাখ, সম্পূরক শুল্ক (আমদানি পর্যায়ে) ১ হাজার ১৪২ কোটি ৩৭ লাখ টাকা আয় করা হয়।

মার্চ মাসে রপ্তানি শুল্ক আয় হয়নি। মার্চে আবগারি শুল্ক ২০৪ কোটি ৭৮ লাখ, মূল্য সংযোজন কর (স্থানীয় পর্যায়ে) ৮ হাজার ১০২ কোটি ৭৭ লাখ, সম্পূরক শুল্ক (স্থানীয় পর্যায়ে) ৩ হাজার ৬৮৯ কোটি ৯১ লাখ ও অন্যান্য খাতে (স্থানীয় পর্যায়ে) ৯৫ কোটি ৩৬ লাখ টাকা আয় করা হয়। মার্চে টার্নওভার ট্যাক্স আদায় হয়নি। মার্চে আয়কর থেকে ১২ হাজার ৩৯৮ কোটি ৯ লাখ ও ভ্রমণ কর থেকে ১৯১ কোটি ৫৬ লাখ টাকার রাজস্ব আয় করা হয়।

এদিকে জুলাই থেকে মার্চ পর্যন্ত আমদানি শুল্ক থেকে ২৯ হাজার ৫৮৯ কোটি ৮১ লাখ টাকা, মূল্য সংযোজন কর (আমদানি পর্যায়ে) ৩৬ হাজার ১০৮ কোটি ৪৯ লাখ, সম্পূরক শুল্ক (আমদানি পর্যায়ে) ৮ হাজার ৫৬৪ কোটি ৪১ লাখ টাকা আয় করা হয়। মার্চ পর্যন্ত রপ্তানি শুল্ক আয় করা হয় মাত্র ৩ লাখ টাকা। এ নয় মাসে আবগারি শুল্ক ৪ হাজার কোটি ৫২ লাখ, মূল্য সংযোজন কর (স্থানীয় পর্যায়ে) ৬৮ হাজার ৪৭৭ কোটি ২৫ লাখ, সম্পূরক শুল্ক (স্থানীয় পর্যায়ে) ২৭ হাজার ৫৬৯ কোটি ১২ লাখ ও অন্যান্য খাতে (স্থানীয় পর্যায়ে) ৭৪৬ কোটি ৯৯ লাখ টাকা আয় করা হয়।

মার্চ পর্যন্ত টার্নওভার ট্যাক্স আয় হয়েছে মাত্র ৩৮ লাখ টাকা। মার্চ পর্যন্ত আয়কর থেকে ৮৩ হাজার ২৮৪ কোটি ৪২ লাখ ও ভ্রমণ কর থেকে ১ হাজার ৬১৬ কোটি ৬৪ লাখ টাকার রাজস্ব আয় করা হয়। এনবিআর বলছে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে কর আদায় বেড়েছে ১৫ শতাংশ। এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত পূরণে সহায়ক বলে আশা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ডিসেম্বর পর্যন্ত আইএমএফ এক লাখ ৪৩ হাজার ৬৪০ কোটি টাকা কর-রাজস্ব আদায়ের লক্ষ্য ধরে দিয়েছিল। তা পূরণ করে এক লাখ ৬২ হাজার ১৬৪ কোটি টাকা আদায় হয়েছে। অর্থবছরের প্রথম নয় মাসে এনবিআরের রাজস্ব ও কর-বহির্ভূত রাজস্ব আদায়ে দুই লাখ ৭৬ হাজার ১৭০ কোটি টাকা কর-রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আইএমএফ।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, কর বহির্ভূত রাজস্বের তথ্য এখনো পাওয়া যায়নি। তবে এটি শর্ত পূরণ করতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও আইএমএফের সাবেক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, সংস্কার ছাড়াই ১৫ শতাংশ কর প্রবৃদ্ধি খারাপ নয়। তার মতে, কিন্তু এই হারে চলতে থাকলে চলতি অর্থবছর শেষে প্রায় ৩০ হাজার কোটি টাকা ঘাটতি দেখা দেবে।

তিনি আরও বলেন, বেশ কয়েকটি খাতে বিদ্যমান কর ছাড়ের পরিমাণ কমিয়ে দিলে সরকার আগামী অর্থবছরে ৩০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করতে পারবে। করহার বাড়ানো বুদ্ধিমানের কাজ হবে না উল্লেখ করে তিনি বলেন, এর খারাপ প্রভাব পড়তে পারে। বছরের পর বছর ধরে জাতীয় বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রাও হাতছাড়া হচ্ছে।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় সমন্বয় ও আমদানি নিয়ন্ত্রণের কারণে রাজস্ব আয় বাধাগ্রস্ত হয়েছে। তিনি কর আদায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Continue Reading

Previous: গোদাগাড়ীতে ডিজিটাল প্রিপেইড মিটার বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন
Next: রাসিক মেয়রের সাথে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.