Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

বৃষ্টি আরও তিনদিন, আপাতত নামছে না শীত

নিউজডেস্ক November 14, 2021

আলো ডেস্ক: বর্তমানে মেঘ-বৃষ্টির যে প্রবণতা তা আগামী তিনদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেশি জানিয়ে তারা বলেছেন, আপাতত শীত নামার কোনো লক্ষণ নেই।

গত শুক্রবার থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা। এরমধ্যে বৃষ্টিও হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সারাদিন রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ ছাড়া ফরিদপুর ও ফেনীতে ২ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় রোদের দেখা মেলেনি। থেমে থেমে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। গতকাল শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ১ ডিগ্রি, যদিও এর আগে ঢাকার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমেছিল। গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সন্দ্বীপ, সীতাকুণ্ড ও কক্সবাজারে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, বর্তমান যে হালকা বৃষ্টি ও মেঘলা অবস্থাটা আছে, সেটা আগামী ১৫/১৬ নভেম্বর পর্যন্ত থাকতে পারে।

রোববার হয়তো কোথাও কোথাও একটু একটু রোদও পাওয়া যাবে। সঙ্গে বৃষ্টিও থাকতে পারে। সারাদিন ধরে বৃষ্টি হবে এমন নয়, গুঁড়ি গুঁড়ি হওয়ার সম্ভবনা রয়েছে।

রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সারাদেশেই এই অবস্থা থাকতে পারে জানিয়ে তিনি বলেন, এখন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৬ ডিগ্রি বেশি।

এ সময়ে বৃষ্টির কারণ জানিয়ে এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, পূবালী ও পশ্চিমা বায়ুর সংযোগে এই বৃষ্টি হচ্ছে। তিনি বলেন, আপাতত রাতের তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। দিনে আকাশে মেঘ থাকলে তাপমাত্রা কমে যাবে। আজ (গতকাল শনিবার) মেঘ থাকায় তাপমাত্রা অনেকটাই কমে গেছে।

দেখা যাবে কাল (আজ রোববার) তাপমাত্রা হয়তো একটু বাড়বে। পরশু হয়তো একটু কমবে। সার্বিকভাবে আপাতত রাতের তাপমাত্রা কমবে না। যেহেতু মেঘলা আকাশ, ফলে কোথাও কোথাও রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে কিংবা বৃষ্টি চলে যাওয়ার পর শীত জেঁকে বসবে কিনা- জানতে চাইলে রুহুল কুদ্দুছ বলেন, আপাতত মনে হচ্ছে না।

১৬/১৭ তারিখের দিকে বৃষ্টি কমে গেলে রাতের তাপমাত্রা হয়তো কিছুটা কমবে। আগামী দু-একদিন রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তাই আপাতত শীত জেঁকে বসার কোন সম্ভাবনা নেই।

দক্ষিণ আন্দামান ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে জানিয়ে রুহুল কুদ্দুছ বলেন, এটি শক্তিশালী হয়ে সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটিও ভারতের তামিলনাড়ুর দিকে যেতে পারে।

আমাদের এদিকে এর প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। গতকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Continue Reading

Previous: আইজিপির স্ত্রী পরিচয়ে এসপিকে কনস্টেবল নিয়োগে চাপ
Next: অনলাইনভিত্তিক পুষ্টিবিষয়ক অনুষ্ঠান ‘নিউট্রিলিডার’ শেষ হচ্ছে কাল

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.