Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

মান্দায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

নিউজডেস্ক November 14, 2021

সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁর মান্দায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল ও স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে নৌকার সমর্থিত ৭ জন ও স্বতন্ত্র আনারস প্রতীকের সমর্থিত ৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮টার সময় উপজেলার গনেশপুর ইউপির সতিহাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ১০ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন, গণেশপুর ইউপির জাহাঙ্গীর আলম মোল্লা (৩৫), আলম (৩০), গ্রাম্য পুলিশ আমিনুর রহমান (৩২), হেলাল হোসেন (৩৫),মোস্তাক আহমেদ (২৭),মীর বাবু (৩২),পলাশ পাইক (৪৫), রানা (২৮),বাবু (৩০) ও শান্ত (২৭)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ নভেম্বর) প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর নেতাকর্মীরা প্রচার প্রচারণা করতে একটি মিছিল বের করেন।

এর কিছুক্ষণ পর নৌকার প্রার্থী সমর্থকরা নৌকার পক্ষে একটি মোটরসাইকেল মিছিল বের করে এলাকায় শোডাউন দেন। এই সময় সতিহাট বাস স্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মুখোমুখি অবস্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে উভয়পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল জানান, প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্রপ্রার্থীর লোকজনেরা সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে আমাদের নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে আমাদের নেতাকর্মীসহ ৭ জন গুরুতর আহত হন। এদের মধ্যে জাহাঙ্গীর আলম মোল্লা ও আলমের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনার পর বাবুল চৌধুরীর লোকজন দলীয় নৌকা প্রতীকের অফিসে এসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

এ ব্যাপারে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরী জানান, নৌকা সমর্থিত প্রার্থীর নেতাকর্মীরা শোডাউন দিয়ে ফেরার সময় হাফেজ শান্ত হুজুরকে লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আমাদের ৩ জন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে রানা নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য দুজন নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আওয়ামী লীগের দলীয় অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে এটা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তারাই আগুন দিয়ে আমার নেতাকর্মীর নাম করছে।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, উভয় পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবং পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশের নজরদারি রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক জানান, উভয় পক্ষকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে যেন এরকম আর অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে।

Continue Reading

Previous: বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ শ্রী ধীরেন্দ্রনাথ সরকারের শেষকৃত্য সম্পন্ন
Next: শীতকালীন সবজিতে ভরে উঠেছে রাজশাহীর পদ্মার চরাঞ্চল

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.