Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৬৮

নিউজডেস্ক November 15, 2021

এফএনএস বিদেশ : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৬৮ জন বন্দি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার এই দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে গত রোববার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গত সেপ্টেম্বর মাসের শেষে ইকুয়েডরের ওই একই কারাগারে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দি নিহত হয়েছিলেন। বন্দিদের প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে দ্বন্দের জের ধরে প্রাণঘাতী ওই দাঙ্গা হয়েছিল।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় এই সহিংস দাঙ্গার ঘটনা ঘটে।

কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী গ্রুপগুলোর ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে দেখা গেছে। দাঙ্গার পর কারাগারের ভবনগুলোতে পুলিশ বন্দুক ও বিস্ফোরক খুঁজে পেয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। চলতি বছর দক্ষিণ আমেরিকার এই দেশটির কারাগারগুলোতে সংঘটিত দাঙ্গায় প্রায় ৩০০ জন বন্দি নিহত হয়েছেন।

এর মধ্যে গত সেপ্টেম্বরের দাঙ্গা ছিল ইকুয়েডরের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী। বিবিসি প্রতিবেদন অনুযায়ী, ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে দু’টি পৃথক উইংয়ে দুই গ্রুপ গ্যাংয়ের সদস্যদের বন্দি রাখা হয়েছিল।

গত শুক্রবার একটি গ্যাংয়ের বন্দিরা একটি গর্তের মাধ্যমে হামাগুড়ি দিয়ে পার্শ্ববর্তী উইংয়ে চলে যায় এবং তাদের ওপর হামলা করে। এরপরই সেখানে বিপুল এই প্রাণহানির ঘটনা ঘটে। দাঙ্গার পর কারাগারের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরাতে দেশটির সেনাবাহিনীর শত শত কর্মকর্তা ও সৈন্যকে সেখানে মোতায়েন করা হয়েছে। দাঙ্গায় আরও ২৫ জন বন্দি আহত হয়েছেন।

এদিকে টুইটারে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন। তিনি নিহত বন্দিদের স্বজন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদেরকে মাফিয়াদের বিরুদ্ধে লড়তে হবে, কারণ বিশৃঙ্খল পরিস্থিতিতে তারাই লাভবান হয়।

এর আগে সেপ্টেম্বর মাসের শেষের দিকে ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছিলেন। সেসময় কারাগারে নিরাপত্তা বাহিনীর আরও বেশি সংখ্যক সদস্য পাঠনোর ঘোষণা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে দেশের কারাগারগুলোতে প্রাণঘাতী দাঙ্গা এড়াতে কার্যকর পদক্ষেপ নিতে প্রয়োজনীয় অর্থ ছাড়ের ঘোষণাও দিয়েছিলেন প্রেসিডেন্ট গুইলারমো।

দক্ষিণ আমেরিকা থেকে মেক্সিকো হয়ে মাদকের যেসব চালান যুক্তরাষ্ট্র যায়, সেগুলোর প্রধান রুট হিসেবে গত কয়েক বছর ধরে ব্যবহৃত হচ্ছে ইকুয়েডর। বিপুল ঝুঁকি এবং একই সঙ্গে প্রচুর অর্থ থাকায় এ কারণে ইকুয়েডরের বন্দর এলাকাগুলোতে প্রভাব বাড়ছে বিভিন্ন সন্ত্রাসী গ্যাংয়ের, যারা কোনো না কোনোভাবে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত।

গুয়াইয়াকুইল ইকুয়েডরের প্রধান বন্দর শহর হওয়ায় স্বাভাবিকভাবেই শহরটিতে এসব গ্যাংয়ের আনাগোনা সবচেয়ে বেশি। গত জুলাই মাসে ইকুয়েডরের দু’টি কারাগারে কয়েদিদের এ রকম সংঘাতে ২৭ কারাবন্দি নিহত হয়েছিলেন।

এ ছাড়া গত ফেব্রুয়ারিতে নিহত হয়েছিলেন কমপক্ষে ৭৫ জন। আর ২০২০ সালে দেশটির বিভিন্ন কারাগারে কয়েদিদের ‘যুদ্ধে’ জড়িয়ে পড়ায় প্রাণ গিয়েছিল মোট ১০৩ কয়েদির।

Continue Reading

Previous: মিসরে বিচ্ছুর কামড়ে ৩ জনের মৃত্যু
Next: নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.