Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

চীন থেকে যে সার এসেছে তা শস্যের জন্য ক্ষতিকর: শ্রীলঙ্কা

নিউজডেস্ক November 15, 2021

এফএনএস বিদেশ :চীন থেকে সার আমদানির পর তা নিয়ে দেশটির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে শ্রীলঙ্কা। চীন থেকে যে সার এসেছে তা শস্যের জন্য ক্ষতিকর- এমনটা দাবি করে সার নিয়ে আসা হিপো স্পিরিট নামে জাহাজটিকে নিজেদের জলসীমা ত্যাগ করতে বলেছে শ্রীলঙ্কা।

তবে জাহাজটি তা মানতে রাজি নয়। তারা বন্দর থেকে সরে গেলেও শ্রীলঙ্কার জলসীমাতেই অবস্থান করছে। জাহাজটিতে নিয়ে আসা সারের এই গুরুত্বপূর্ণ চালান কলম্বো আর বেইজিংয়ের মধ্যে বিরাট ঝামেলা পাকিয়ে দিয়েছে।

হিপো স্পিরিট সেপ্টেম্বরে চীন থেকে ২০ হাজার টন জৈব সার নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছিল। মে মাসে লঙ্কান সরকার সব ধরনের রাসায়নিক সারের আমদানি নিষিদ্ধ করে।

এরপর চীনের কাছ থেকে ৯৯ হাজার টন জৈব সার কেনার সিদ্ধান্ত নেয় কলম্বো। এর প্রথম চালানের সার নিয়ে হিপো স্পিরিট শ্রীলঙ্কায় আসে। খবর বিবিসির তবে শ্রীলঙ্কার বিজ্ঞানীরা বলছেন, যে সার এসেছে তা শস্যের উপকারে আসার বদলে ক্ষতি করতে পারে।

হিপো স্পিরিটের মালামাল যেহেতু শ্রীলঙ্কার জৈব সুরক্ষার জন্য হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে, তাই এগুলোকে গ্রহণ করা যায় না বলে মত বিজ্ঞানীদের। এ নিয়ে বিতর্ক বাড়ার একপর্যায়ে শ্রীলঙ্কার একটি আদালত দেশে প্রবেশের অপেক্ষায় থাকা সারের জন্য রাষ্ট্রমালিকানাধীন পিপলস ব্যাংকের যে ৯০ লাখ ডলার দেওয়ার কথা, তা আটকে দেয়।

এর পাল্টা পদক্ষেপে কলম্বোর চীন দূতাবাস ব্যাংকটিকে কালো তালিকাভুক্ত করে। একই সঙ্গে পাওনা টাকা চাওয়ার পাশাপাশি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণও দাবি করেছে চীন।

অন্যদিকে হিপো স্পিরিটও শ্রীলঙ্কার জলসীমা ছাড়ছে না। বার্তা স্পষ্ট- চীনের কোম্পানিটি তাদের মাল ফেরত নিতে ইচ্ছুক নয়। তবে চীন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকের পর শ্রীলঙ্কার প্রতিমন্ত্রী শশীন্দ্র রাজাপাকসে জানিয়েছেন, দু’পক্ষই সারের নতুন নমুনা তৃতীয় পক্ষের কোনো ল্যাবে পরীক্ষার ব্যাপারে সম্মত হয়েছে।

বিবিসি জানিয়েছে, সার সরবরাহ করা চীনা এ কোম্পানিটি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অর্ধশতাধিক দেশে জৈব সার রপ্তানি করে। এদিকে সার না পেয়ে ক্ষেপে আছে শ্রীলঙ্কার কৃষকরাও।

Continue Reading

Previous: নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
Next: সুদানে আল-জাজিরার ব্যুরো প্রধানকে গ্রেফতার

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.