করোনা মহামারীর দীর্ঘদিন বন্ধের পর খুলেছে স্কুলের দরজা। প্রথম দিকে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও এখন পরিপূর্ণ হয়ে ওঠেছে স্কুল প্রাঙ্গণ। এমনি সময় সরকারী নির্দেশনা মোতবেক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাসও নিচ্ছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাস্মদ আনাছ্ পিএএ।
এমন ঘটনা দৃশ্যমান হয়েছে পুঠিয়া পৌর সদরের কাঠাঁলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পঞ্চম শ্রেণির একটি ক্লাস নেন ‘ইউএনও’।
এ সময় তাঁর হাতে-কলমে শিক্ষা দেখে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে উল্লাসিত হয়। ২০মিনিটের এই ক্লাসে শিক্ষার্থীরা বিভিন্ন অজানা বিষয়ে জানতে ও শিখতে পারে ক্ষনিকের এই শিক্ষকের কাছে। পরে তিনি বিদ্যালয়ের প্রতিটি ক্লাসের ছাত্র-ছাত্রীদের পড়াশুনার বিষয়ে খোজ-খবর নেয়। তাঁর এ ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা। পরে তিনি বিদ্যালয়ের পড়া-লেখা ও শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শনে আসা মানে বিদ্যালয়ে শিক্ষার গুনগতমান আরো বৃদ্ধি পাওয়া। তার ক্লাস করার কারণে শিক্ষার্থীরা খুবই আনন্দিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ্ পিএএ ক্লাসে শিক্ষার্থীদের উদ্যেশ্য বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। শিক্ষকদের পাঠদান ভাল ভাবে শ্রবন করে অনুধাবন ও অনুকরণ করতে হবে। প্রতিদিন ক্লাসের পাঠ্য বইয়ের কাজ দিনেই শেষ করতে হবে। রাষ্ট্র ও সমাজ আজ তোমাদের দিকে তাকিয়ে আছে। আজকের শিক্ষার্থীরা হলো আগামী দিনের সুন্দর সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ বির্নিমান গড়ার সুনাগরিক।
