Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

১৯ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

নিউজডেস্ক June 10, 2024

আলো ডেস্ক

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলা পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (৯ জুন) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।

এসব উপজেলার মধ্যে একটি বাদে প্রায় সব কটিতেই বিজয়ী প্রার্থীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শুধু ভোলার লালমোহনে বহিষ্কৃত এক বিএনপি নেতা বিজয়ী হয়েছেন।

গত ২৯ মে তৃতীয় ধাপে এসব উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় অঞ্চলের ভোটগ্রহণ স্থগিত করা হয়। ইতোমধ্যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হয়েছে। স্থগিত উপজেলাগুলোতে ভোটের মাধ্যমে শেষ হলো এবারের উপজেলা নির্বাচন।

চেয়ারম্যান পদে বিজয়ী যারা

বরিশালের গৌরনদী উপজেলায় জয়ী হয়েছেন মো. মনির হোসেন মিয়া। তিনি গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি। আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যতিন্দ্র নাথ মিস্ত্রী বিজয়ী হয়েছেন। বরগুনার পাথরঘাটায় জয় পেয়েছেন এনামুল হোসাইন। তিনি পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর বামনায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জয় পেয়েছেন মো. বায়েজিদ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি। নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শামছুজ্জামান তালুকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

পটুয়াখালীর সদরে জেলা যুবলীগের সাবেক সদস্য মো. রেজাউল করিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পটুয়াখালীর মির্জাগঞ্জে চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো কাপ-পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খান মো. আবু বকর সিদ্দিকী। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। দুমকিতে নির্বাচিত হয়েছেন প্রবাসী আওয়ামী লীগ নেতা কাওসার আমিন হাওলাদার।

বাগেরহাটের শরণখোলায় জয়ী হয়েছেন রায়হান উদ্দিন শান্ত। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। মোংলায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের হাওলাদার। মোরেলগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন মো. লিয়াকত আলী খান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

খুলনার পাইকগাছায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। ডুমুরিয়ায় পুনরায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য গাজী এজাজ আহমেদ। কয়রা উপজেলায় নির্বাচিত হয়েছেন জি এম মহসীন রেজা। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ভোলার লালমোহনে নির্বাচনে বিএনপি নেতা আক্তারুজ্জামান জয়ী হয়েছেন। লালমোহনে বিএনপির দুটি কমিটি আছে। এর মধ্যে একটি কমিটির সাধারণ সম্পাদক পদে আছেন আক্তারুজ্জামান। অপরদিকে ভোলার তজুমদ্দিনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান।

ঝালকাঠির রাজাপুরে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন মাহমুদ। জেলার কাঠালিয়ায় জয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. এমদাদুল হক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Continue Reading

Previous: রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশকের স্ত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
Next: যোগাযোগ বিচ্ছিন্ন সেন্টমার্টিন, দ্বীপে খাদ্য সংকটের শঙ্কা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.