সংগৃহীত ছবি
আলো ডেস্ক
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আমাদের একটাই দাবি খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়া বাঁচলে জিয়া পরিবার বাঁচবে, দেশের রাজনীতি বাঁচবে।
আমিনুল হক বলেন, শুধুমাত্র সমাবেশ করে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। সরকার অনেক জুলুম নির্যাতন করেও জিয়া পরিবারকে কিছুই করতে পারেনি, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। অবিলম্বে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশের জনগণকে মুক্ত করব ইনশাআল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।
