সংগৃহীত
আলো ডেস্কঃ
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা এবং ভারতের সাথে স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক একসাথে চলতে থাকবে। এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে একটি নিরাপদ পরিবেশ প্রয়োজন। তা নাহলে তারা ফিরতে চাইবে না। নতুন বছরে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হবে।
এ সময় আরাকান আর্মির সাথে যোগাযোগ করা নিয়ে প্রশ্ন করলে এর কোনো জবাব দিতে চান পররাষ্ট্র উপদেষ্টা।
