Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

কাবুলে তালেবানের সামরিক মহড়া

নিউজডেস্ক November 15, 2021

এফএনএস বিদেশ: বিদ্রোহী বাহিনী থেকে তালেবান কীভাবে নিয়মিত বাহিনীতে পরিণত হলো তা দেখাতে রাজধানী কাবুলে এক সামরিক মহড়া আয়োজন করা হয়েছে।

গত রোববার যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়া যান এবং রাশিয়ার তৈরি হেলিকপ্টার ব্যবহার করে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। আফগানিস্তানে দুই দশক ধরে বিদ্রোহী বাহিনী হিসেবে লড়াই চালিয়ে চলতি বছরের আগস্টে পশ্চিমা-সমর্থিত প্রাক্তন আশরাফ ঘানি সরকার হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে তালেবান।

নিজেদের বাহিনীকে নতুন করে ঢেলে সাজাতে সাবেক সরকারি বাহিনীর ফেলে যাওয়া যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও সরঞ্জামের বিশাল মজুত ব্যবহার করছে তালেবান।

তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারাজমি বলেছেন, এই মহড়াটি নতুন প্রশিক্ষণ পাওয়া ২৫০ জন সৈন্যের যোগদান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ সময় কাবুলের মহাসড়কগুলোতে যুক্তরাষ্ট্রের নির্মিত এম ১১৭ সাঁজোয়া যান ধীর গতিতে আসা-যাওয়া করেছে। একইসঙ্গে এমআই-১৭ হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে।

এ ছাড়া মহড়ায় অনেক সৈন্যের হাতে ছিল যুক্তরাষ্ট্রের নির্মিত এম-৪ অ্যাসল্ট রাইফেল। তালেবান বাহিনী বর্তমানে যেসব অস্ত্র ব্যবহার করছে, তার অধিকাংশই যুক্তরাষ্ট্রের তৈরি। এই অস্ত্রগুলো তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাবেক আফগান জাতীয় বাহিনীকে দেওয়া হয়েছিল।

দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যাওয়ার পর ওই বাহিনীও ভেঙে যায়। এর ফলে যুক্তরাষ্ট্রের দেওয়া এই বিপুল অস্ত্রের ভাণ্ডার তালেবানের হাতে চলে যায়। তালেবান কর্মকর্তারা বলছেন, আগের আফগান সরকার বাহিনীর পাইলট, কারিগর ও অন্যান্য বিশেষজ্ঞদের তালেবানের নতুন বাহিনীর সঙ্গে একীভূত করে নেওয়া হবে।

এ ছাড়া তালেবান বিদ্রোহীরা ঐতিহ্যবাহী আফগান পোশাক পরলেও এখন তারা প্রচলিত সামরিক পোশাক পরতে শুরু করেছে। এক হিসাবে দেখা গেছে, ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সামরিক বাহিনীকে দুই হাজার ৮০০ কোটি ডলারের বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র দিয়েছে।

এগুলোর মধ্যে অন্যতম ছিল বন্দুক, বিমান এবং গোয়েন্দা নজরদারি চালানোর জন্য ড্রোন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তান ত্যাগ করার আগে ৭০ টিরও বেশি বিমান ধ্বংস করে দেয়। এ ছাড়া এক ডজনেরও বেশি সাঁজোয়া যান বিকল করে দিয়ে যায়। তবে বাকি সমরাস্ত্রগুলো তালেবান বাহিনী দখল করে নেয়।

Continue Reading

Previous: ভারতে এবার গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা
Next: গণতন্ত্রপন্থি বিক্ষোভে উত্তপ্ত ব্যাংকক

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.