Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নির্বাচনকালে আগ্নেয়াস্ত্র ব্যবহারের সংস্কৃতি বন্ধ করতে হবে

নিউজডেস্ক November 16, 2021

সম্পাদকীয়ঃ বাংলাদেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন কখনোই সহিংসতামুক্ত ছিল না। কিন্তু এ বছর অনুষ্ঠিত নির্বাচনগুলোতে সহিংসতার মাত্রা কিছুটা বেশিই দেখা যাচ্ছে, এবং এবার সহিংসতায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। বোমাবাজির ঘটনাও বাড়ছে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ২০ জন, যার মধ্যে পুলিশের গুলিতে মারা গেছেন দুজন। এসব ঘটনায় মূলত অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হলেও কিছু ক্ষেত্রে বৈধ আগ্নেয়াস্ত্রেরও অপব্যবহার হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অনেক নির্বাচন বিশ্লেষকই মনে করছেন, এবার তৃণমূলের এই নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষার বিষয়ে গৃহীত পদক্ষেপের অপ্রতুলতাই বাড়তি সহিংসতার জন্য মূলত দায়ী।

অতীতে দেখা গেছে, প্রধান প্রধান নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে ঝুঁকিপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হতো এবং সে অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হতো। ফলে সেসব এলাকায় সহিংসতা অনেকটাই কম হতো। ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, মাত্র দুটি জেলায় সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। জেলা দুটি হলো নরসিংদী ও কক্সবাজার।

এর মধ্যে নরসিংদীতে ৯ জন এবং কক্সবাজারে পাঁচজন মারা গেছেন। নির্বাচনের আগেই অতিরিক্ত ঝুঁকিপ্রবণ হিসেবে জেলা দুটিকে চিহ্নিত করা গেলে এবং পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হলে এ দুটি জেলার সহিংসতা অনেকটাই নিয়ন্ত্রণ করা যেত। অনেক প্রাণ রক্ষা পেত। জানা যায়, নির্বাচনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেশি হতে পারে এমন আশঙ্কা আগেই করা হয়েছিল।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান জানিয়েছিলেন যে ঢাকা বিভাগের অর্ধেকের মতো ইউপি খুবই ঝুঁকিপূর্ণ। এসব ইউপিতে নির্বাচনের আগে বৈধ আগ্নেয়াস্ত্র জমা নেওয়ারও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন সেই প্রস্তাবে সায় দেয়নি।

তাহলে এই নির্বাচনী সহিংসতা ও ব্যাপক প্রাণহানির দায় কার? কেউ কেউ এসব সহিংসতার জন্য রাজনৈতিক উসকানিকেও দায়ী করছেন। কিন্তু সেটি শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকলে হবে না, তদন্তের মাধ্যমে প্রমাণ করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।

নির্বাচনী সহিংসতায় যেভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে, তা শুধু নির্বাচন নয়, সামগ্রিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আবার অবৈধ অস্ত্রের ব্যবহার যদি বেড়ে যায়, তখন বৈধ অস্ত্র জমা নেওয়াটাও বিপজ্জনক। কারণ মানুষ তার নিজের নিরাপত্তার জন্যই বৈধ অস্ত্র রাখেন।

বৈধ হোক, অবৈধ হোক, নির্বাচনে যেসব জায়গায় আগ্নেয়াস্ত্র ব্যবহূত হয়েছে, সহিংসতা হয়েছে, সব ঘটনা দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

নির্বাচন-পরবর্তী সহিংসতায়ও প্রাণহানির অনেক ঘটনা ঘটছে। এই সংঘাতময় পরিস্থিতি কঠোর হাতে দমন করা না হলে হতাহতের সংখ্যা শুধু বাড়তেই থাকবে। ভবিষ্যতের নির্বাচনেও এর প্রভাব পড়বে। কাজেই এই অপসংস্কৃতি বন্ধে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট হবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: চালের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং আবশ্যক
Next: রুখতে হবে কিশোর গ্যাং

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.