রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মীরা হলেন মো: রুম্মান ইসলাম (২৮), মো: মনিরুজ্জামান সোহাগ (৩২) ও মো: জাহিদুল আলম (৩৫)।
রুম্মান ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার শাহীন ইসলামের ছেলে, মনিরুজ্জামান একই থানার তেরখাদিয়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে ও জাহিদুল আলম লালমনিরহাট জেলার আদিতমারী থানার আদিতমারী গ্রামের ওয়াহিদুল আলমের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
