রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে নতুন বছরকে বরণ
স্টাফ রিপোর্টার
নগরীতে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে থেকে আনন্দ র্যালি শুরু হয়ে সোনাদিঘীর মোড়, বাটার মোড়, গনকপাড়া হয়ে জিরোপয়েন্টে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, সহসভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মামুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতান মনু, সহসাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াসিন আলী, আলহাজ্ব সাজেদুল ইসলাম, মো. শামসুজ্জামান মন্টু, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাদরুল ইসলাম, আরডিএ মাকের্টের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল ও আজম আলী, সাধারণ সম্পাদক ফরহাদ মাদুদ হাসান, সহসাধারণ সম্পাদক আলহাজ্ব রাসিব হাসান ও সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, জুয়েলারী এসোসিয়েশনের সভাপতি আশরাফুল ইসলাম অপু, বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহমেদ।
আরো উপস্থিত ছিলেন ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, রেষ্ট্ররেন্ট মালিক সমিতির মোস্তফা কামাল ইমন, বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব গোলাম সারওয়ার স্বপন ও নগরীর বিভিন্ন ইউনিটের সভাপতি, সম্পাদকসহ সাধারণ ব্যবসায়ীবৃন্দ।
