Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

সিঁথির সঙ্গে তাহসানের ‘একা ঘর’ চমক!

নিউজডেস্ক January 7, 2025

সংগৃহীত

বিনোদন ডেস্ক

ব্যক্তিজীবনে দারুণ সময় কাটাচ্ছেন তাহসান, সে কথা নির্দ্বিধায় বলা যায়। কারণ, মাত্রই বিয়ে করেছেন এই সংগীতশিল্পী।

বছরের শুরুতে ব্যক্তিজীবনে ভালো থাকার পাশাপাশি, কর্মজীবনেও দারুণ আলো ছড়ালেন। বিয়ের সুখবরের দু’দিনের মাথায় প্রকাশ করলেন নিজের কথা, সুর ও কণ্ঠে নতুন গান ‘একা ঘর আমার’।

সুকণ্ঠী সিঁথি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দু’জনে মডেল হয়েও মুগ্ধতা ছড়ালেন। তারই রেশ মিললো ৬ ডিসেম্বর রাতে রাজধানীর এক বর্ণাঢ্য প্রকাশনা উৎসবে। এদিন তাহসান-সিঁথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হলো ব্যয়বহুল গানচিত্রটি। যা প্রকাশের পরই মুগ্ধতা ছড়িয়ে চলেছে শ্রোতা-দর্শক মহলে।

এদিকে প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেন, প্রতিবছরই কা‌জের প‌রিকল্পনা ক‌রি। যদিও গত বছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বে‌শি গা‌নের প‌রিকল্পনা ক‌রে‌ছি। বছরের প্রথম মাসেই চারটি গান ক‌রে‌ছি। এর ম‌ধ্যে শুরুটা করলাম ‘একা ঘর আমার’ দিয়ে।

‘একা ঘর আমার’ প্রসঙ্গে গানটির এই গীতিকার-সুরকার-শিল্পী বলেন, প্রেম নিয়ে এতো এতো গান লেখা হয়েছে, এতো ভালো ভালো গীতিকার গান লিখেছেন। এ কারণে আমি ভেবেছি, প্রেমের ঠিক কোন বিষয়টি নিয়ে গান লেখা হয়নি। তখন মনে হলো, মানুষ যখন কারও প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততোদিনে অনেক বড় ভুল হয়ে যায়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়। এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা-সুর করা।

গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। তারাও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে গানটি প্রসঙ্গে কথা বলেছেন।

‘একা ঘর আমার’ প্রসঙ্গে সিঁথি সাহা ব‌লেন, তাহসান ভাইয়া যেমনটা বল‌ছি‌লেন, প্রেম যত‌ দিন থাক‌বে, স্যাড‌নেস ততোদিন থাক‌বে। এই গানটাও স্যাড রোমা‌ন্টিক। চমৎকার এক‌টি গান। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন।

‘একা ঘর আমার’ গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সিনেমাকেন্দ্রিক ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি গত চার দশকে এবারই প্রথম মৌলিক কোনও গান প্রযোজনা করেছে। সেজন্যই এটি নিয়ে প্রতিষ্ঠানটির বাড়তি যত্ন চোখে পড়েছে।

অনুপম রেকর্ডিং মিডিয়ার স্বত্বাধিকারী আনোয়ার হো‌সেন ব‌লেন, ৪০ বছর ধরে আমরা সিনেমা ও গানের সঙ্গে আছি। চেষ্টা করেছি বাংলা সিনেমা ও গানের উন্নয়ন ও বিকাশে কাজ করে যেতে। যদিও এতকাল আমরা সিনেমার বাইরে মৌলিক গান করিনি। তবে এই গানটি দিয়ে আমরা সেই পথে এখন থেকে হাঁটা শুরু করলাম। ভিউ নয়, আমরা চাই মানসম্মত আধুনিক বাংলা গান করতে। বাকিটা নির্ভর করছে সবার সমর্থন ও সহযোগিতা। আমাদের এই নতুন যাত্রায় তাহসান ও সিঁথিকে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই প্রকাশনা উৎসবের শুরুতে অনুপম রেকর্ডিং মিডিয়া প্রসঙ্গে সূচনা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিইও গীতিকবি মহসীন মেহেদী।

Continue Reading

Previous: সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি
Next: জুনের শেষ সপ্তাহে শুরু হবে এইচএসসি পরীক্ষা, চলছে প্রস্তুতি

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.