Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে জামিনে বের হয়ে বাদীকে হত্যার হুমকি আসামির

নিউজডেস্ক January 8, 2025

আলো ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে দ্বন্দ্বে মো. আব্দুল সাত্তার ও তোবজুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় কারাগারে যান দুরুল আলি শফিকুল ইসলামসহ ৭ আসামি। পরে কারাগার থেকে জামিনে বের হয়ে বাদী ও নিহতের স্বজনদের হত্যার হুমকি দিচ্ছেন তারা। গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ টাউনক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহত মো. আব্দুস সাত্তারের মেয়ে রাশিদা খাতুন।

রাশিদা খাতুন বলেন, গত বছরের ২০ নভেম্বর গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগমপুরে জমিতে কৃষি কাজ করছিলেন আমার বাবা মো.আব্দুল সাত্তার ও আত্মীয় মো. তোবজুল ইসলাম। এসময় আমাদের জমি জোরপূর্বক দখলে নিতে যায় একটি প্রভাবশালী মহল। এতে বাধা দিতে গেলে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে কিছু বুঝে ওঠার আগেই আমার বাবা ও তোবজুল ইসলামকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ২৩ নভেম্বর ৬৭ জনের নাম উল্লেখ করে আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করা হয়।

পরে ৭ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এরমধ্যে ৫ জন আসামি জামিনে ছাড়া পেয়ে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এমনকি মামলা প্রত্যাহার না করলে নিহত দুই ব্যক্তির মতো আমাদেরও পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিচ্ছেন।

এমন অবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে গোমস্তাপুর থানায় গত ৪ জানুয়ারি সাধারণ ডায়রি (জিডি) করেছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে। তিনি বলেন, এখনো হত্যা মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে কঠোর বিচার দাবি করছি।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম বলেন, এই হত্যা মামলায় এজাহারনামীয় ৬৪ জনকে আসামি করা হয়েছিল। পরে ৭ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়েছেন ২৩ জন। বাদীকে হুমকি বিষয়ে সাধারণ ডায়রি করা হয়েছে। পরবর্তীতে আদালতের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Continue Reading

Previous: হাজারের কম যাত্রী থাকলে সরাসরি হজে পাঠাতে পারবে না এজেন্সি
Next: পরিবারসহ পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান সারাফতের বাড়ি-জমি-ফ্ল্যাট ক্রোকের আদেশ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.