Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট সিরিজ স্থগিত

নিউজডেস্ক November 6, 2021

এফএনএস স্পোর্টস: ক্রমেই অবধারিত হতে থাকা সিদ্ধান্ত অবশেষে নিশ্চিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্ট খেলার জন্য আফগানিস্তানকে আপাতত অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ জানাবে না তারা। মেয়েদের ক্রিকেট নিয়ে তালেবান সরকারের অবস্থানের জের ধরেই আফগানদের ছেলেদের দলের বিপক্ষে ম্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত।

আফগানিস্তানে রাজনৈতিক পটপরিবর্তনে তালেবানরা ক্ষমতায় আসার পর বন্ধ করে দেয় মেয়েদের ক্রিকেট। এর পরপরই ক্রিকেট অস্ট্রেলিয়া গত সেপ্টেম্বরে জানায়, মেয়েদের ক্রিকেট নিয়ে তালেবানদের অবস্থানের বদল না হলে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট খেলবে না তারা। মাস দুয়েক অপেক্ষার পর সেটি এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আফগান ক্রিকেটারদের বিগ ব্যাশে অংশগ্রহণে অবশ্য বাধা রাখেনি তারা।

“আফগানিস্তানে ও বিশ্বজুড়ে মেয়েদের ও ছেলেদের ক্রিকেটের উন্নতিতে সহায়তা করতে সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) প্রতিশ্রুতিবদ্ধ। তবে বর্তমান অনিশ্চয়তার কারণে সিএ মনে করছে, পরিস্থিতি আরও পরিষ্কার না হওয়া পর্যন্ত এই টেস্ট স্থগিত করা জরুরি।” “আফগান ক্রিকেটারদের বিগ ব্যাশে আমন্ত্রণ জানাতে অবশ্য মুখিয়ে আছে সিএ। তারা খেলাটির দারুণ দূত। আশা করি, আফগানিস্তানের মেয়েদের ও ছেলেদের দলকে আমন্ত্রণ জানানোও খুব দূর ভবিষ্যতের ব্যাপার নয়।

” টেস্ট পরিবারের নবীন সদস্য আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক টেস্ট শুরু হওয়ার কথা ছিল আগামী ২৭ নভেম্বর, হোবার্টে। বিগ ব্যাশে আফগানিস্তানের নিয়মিত প্রতিনিধি মোহাম্মদ নবি হতাশ তার দেশের টেস্ট স্থগিত হয়ে যাওয়ায়। তবে সামনে তাকিয়ে আলোর রেখাও তিনি দেখছেন।

“এই বছর টেস্ট ম্যাচটি না হওয়া হতাশার। তবে আমি এতে অন্তত খুশি যে ম্যাচটি স্থগিত হয়েছে, বাতিল নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া এটি নিশ্চিত করেছে যে আফগান ক্রিকেটের উন্নয়নে তারা কাজ করবে। আমি তাই আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকব এটা শোনার জন্য যে, কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি।

Continue Reading

Previous: ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে অনিশ্চিত সাকিব
Next: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ব্রাভো

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

564322
Users Today : 7089
This Month : 143693
This Year : 535758
Total Users : 564322
Views Today : 52687
Total views : 2052583

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.