Skip to content
September 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

আগস্ট অভিশাপ দেখছেন রুশরা

নিউজডেস্ক August 13, 2023

আন্তর্জাতিক ডেস্কঃ অনেক আগে আগস্ট মাসকে অভিশাপ হিসেবে দেখতেন রুশ নাগরিকরা। তাই ভয়াবহ দুর্ঘটনা, সন্ত্রাসী হামলা বা যুদ্ধের প্রভাব ব্যাখ্যা করতে আগস্টে অনেকটা ফিসফিস করে কথা বলতেন তারা। দীর্ঘদিন সেই ‘অভিশাপ’ প্রায় ভুলেই ছিলেন রুশরা। কিন্তু এ বছর তাদের মনে হচ্ছে, ‘আগস্ট অভিশাপ’ ফিরে এসেছে।

সম্প্রতি রাশিয়ায় পাল্টা হামলা বাড়িয়েছে ইউক্রেন। মস্কো ও ক্রেমলিনে একের পর এক ড্রোন হামলা চালানো হচ্ছে। কিয়েভের এমন আক্রমণে আতঙ্কে রাশিয়ানরা। তারা বলছেন, যুদ্ধ ক্রেমলিনের ঘরে ঢুকে পড়েছে। মস্কোকে এর মূল্যও দিতে হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যে ভয়াবহ সহিংসতার শিকার হয়েছিল, তার স্বাদ এখন পাচ্ছেন রাশিয়ার সাধারণ মানুষ।

এ মাসে কৃষ্ণসাগরে রাশিয়ার সামরিক ও বাণিজ্যিক নৌবহরগুলো ইউক্রেনীয় নৌ ড্রোনের আক্রমণের শিকার হয়েছে, যা রুশ সরবরাহ ও বাণিজ্য রুটকে হুমকির মুখে ফেলেছে। আগস্টে এখন পর্যন্ত প্রতিদিনই সংবাদমাধ্যমে দেখা গেছে, মস্কোর সরকারি ভবন, সামরিক স্থাপনা বা বাণিজ্যিক ও আবাসিক ভবন লক্ষ্য করে ছোট আকারে কিন্তু অবিরাম ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়েছে। রুশ কর্মকর্তাদের দাবি, শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বেশির ভাগ হামলা আকাশেই প্রতিহত করা হয়েছে।

এরপরও বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৪৪০টি অ্যাপার্টমেন্ট এবং ২০টি ব্যক্তিগত বাড়িতে হামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮৪টি গাড়ি। প্রাণ হারিয়েছেন একজন, আহত ৮৪ জন এবং কমপক্ষে আটজন এখনও নিখোঁজ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী মস্কোর স্থানীয় গণমাধ্যমকে বলেন, এখানে যা ঘটছে তা দেখে আমরা হতবাক। তবে আমরা রাজনীতিবিদ নই, তাই এসব নিয়ে মন্তব্য করতে চাই না। ইউক্রেনে আক্রমণ শুরুর পর ভিন্নমত দমনে, বিশেষ করে যুদ্ধের সমালোচনাকারীদের বিরুদ্ধে কঠোর হয়েছে রুশ সরকার। এ কারণে ওই নারীর মতো অনেকেই কথা বলতে ভয় পাচ্ছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনীগুলো ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাঠানো ২০টি ড্রোন ধ্বংস করেছে। শনিবার এ হামলাচেষ্টার ঘটনায় কেউ হতাহত হয়নি। টেলিগ্রাম অ্যাপে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৪টি ড্রোন ধ্বংস করেছে এবং ইলেকট্রনিক যুদ্ধকৌশল ব্যবহার করে অন্য ছয়টি ধ্বংস করা হয়েছে। হামলার লক্ষ্য কী ছিল, তা স্পষ্ট নয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির আগে ক্রিমিয়ার রুশপন্থি গভর্নরের উপদেষ্টা সের্গেই ক্রুচকোভ জানিয়েছিলেন, বিমান প্রতিরক্ষা পদ্ধতি উপদ্বীপের বিভিন্ন অংশে আকাশপথে চালানো হামলা প্রতিরোধ করে চলেছে। ক্রিমিয়ার পরিবহন কর্তৃপক্ষ তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযোগকারী ক্রিমিয়া সেতু স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিট থেকে পরবর্তী প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

এদিকে চলমান যুদ্ধের মধ্যে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানে সামরিক নিয়োগের দায়িত্বে থাকা ইউক্রেনের সেনাবাহিনীর সব আঞ্চলিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্যাপক দুর্নীতির অভিযোগে তিনি এসব কর্মকর্তাকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন।

জেলেনস্কি বলেন, ৩০ জনের বেশি কর্মকর্তাকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা হয়েছে এবং সব আঞ্চলিক সামরিক নিয়োগ কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে।রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ অব্যাহত থাকার মধ্যে এই পদক্ষেপ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার একটি উদ্যোগ। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা আছে এবং গোয়েন্দা সংস্থা দ্বারা যাচাই করা হয়েছে এমন কর্মকর্তাদের এসব পদে নিয়োগ দেয়া হবে। খবর: সিএনএন ও আলজাজিরার।

Continue Reading

Previous: ভারতে বাসচাপায় একই পরিবারের সাতজন নিহত
Next: দুই দেশের হুমকি মোকাবিলায় যুদ্ধবিমান মোতায়েন ভারতের

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী থেকে ৩০ ঘণ্টা পর সারাদেশে বাস চলাচল শুরু

রাজশাহী থেকে ৩০ ঘণ্টা পর সারাদেশে বাস চলাচল শুরু

September 6, 2026
মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026
থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

September 5, 2026
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

September 5, 2026
আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

September 5, 2026

আরও খবর

রাজশাহী থেকে ৩০ ঘণ্টা পর সারাদেশে বাস চলাচল শুরু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী থেকে ৩০ ঘণ্টা পর সারাদেশে বাস চলাচল শুরু

September 6, 2026
মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

454795
Users Today : 2549
This Month : 34166
This Year : 426231
Total Users : 454795
Views Today : 5411
Total views : 1633882

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.