Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

এবারের খেলা বাংলাদেশে নয়, মনে করালেন অ্যাগার

নিউজডেস্ক November 3, 2021

এফএনএস স্পোর্টস: এই তো ঠিক তিন মাস আগের কথা। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের মতো তারকাদের ছাড়াই বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। হয়তো স্বাগতিকদের খুব একটা পাত্তা দেয়নি তারা! কিন্তু বাংলাদেশ ছিল প্রতিজ্ঞাবদ্ধ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ভালোভাবে নিতে চেয়েছিল তারা। এলো সেই মাহেন্দ্রক্ষণ, ৩ আগস্ট ২৩ রানে জিতে প্রথমবার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ।

মাহমুদউল্লাহরা একে একে টানা তিনটি ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করে ফেলে দুই খেলা হাতে রেখে। কি দুর্দান্ত, কি অবিশ্বাস্য সব পারফরম্যান্স। মিরপুরের উইকেটপ্রসবা পিচ কেবল বোলারদের গল্পই তৈরি করেছে। যেখানে মোস্তাফিজুর রহমানের বৈচিত্রময় কাটার আর নাসুম আহমেদের স্পিন ছিল সবচেয়ে আলোচিত।

এ ছাড়া শরিফুল ইসলাম ও মেহেদী হাসানের মতো তরুণরা বল হাতে সবার নজর কাড়েন। ৪-১ এ সিরিজ জিতে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও বাংলাদেশের বোলারদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, বিশেষ করে মোস্তাফিজকে মোকাবিলার পথ খুঁজতেই বেগ পেতে হয়েছে তাদের।

অ্যাস্টন অ্যাগার তো বলেই দিয়েছিলেন, ‘মোস্তাফিজ ডিফিকাল্ট কাস্টমার’। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের দেখা হচ্ছে আরেকবার, সুপার টুয়েলভে। এই তিন মাসে বদলে গেছে অনেক কিছু। বাংলাদেশ নিউ জিল্যান্ডকে ৩-২ ব্যবধানে ঘরের মাঠে সিরিজ হারিয়ে আশায় বুক বেঁধে বিশ্বকাপে পা রেখেছিল।

কিন্তু স্কটল্যান্ডের কাছে হেরে বড় ধাক্কা খায়। তারপর ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে মূল পর্বে উঠেছে। সেখানে পাত্তাই পায়নি তারা শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কাছে। অন্যদিকে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা বিপক্ষে টানা জয়ের পর হেরেছে কেবল ইংল্যান্ডের কাছে।

আর এই দলে আছেন স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্কের মতো তারকারা। ওই সফরে নেতৃত্ব দিয়ে দুঃসহ স্মৃতি নিয়ে ফেরা ম্যাথু ওয়েড আছেন এবারের বিশ্বকাপে। এ ছাড়া অ্যাগার, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউডও খেলছেন। তারা নিশ্চয় প্রতিশোধ নিতে চাইবেন।

অন্যদিকে ওই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেষ ম্যাচে জয় নিয়ে মাথা উঁচু করে ফিরতে চাইবে বাংলাদেশ। বৃহস্পতিবার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। অ্যাগার মনে করিয়ে দিলেন সেটাই। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে অ্যাগার ওই সিরিজ নিয়ে প্রশ্নের সম্মুখীন হন। এই ম্যাচে মোস্তাফিজকে হুমকি মনে করছেন কি না এবং বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে পরিকল্পনা কী, জানতে চাইলে তার উত্তর, ‘আমি মনে করি মোস্তাফিজকে মোকাবিলা করা খুব কঠিন হওয়ার পেছনে কন্ডিশন বড় ভূমিকা রেখেছিল।

অফ স্পিনিং স্লোয়ার বলে সে পরিমাণ বল ঘুরাতে পারছিল, সেটা ছিল অসাধারণ। কিন্তু সেটা হচ্ছিল সে যে পিচে বল করছিল, সেটার কারণে এবং স্পিনারদের ক্ষেত্রেও একই ব্যাপার।’ বল হাতে নিজের অভিজ্ঞতা নিয়ে অ্যাগার বললেন, ‘জাম্পা ও আমি দুজনেই ওই উইকেটগুলোতে বোলিং উপভোগ করেছিলাম। আমি মনে করি কোনো ব্যাটসম্যান সেখানে ব্যাট করা উপভোগ করছিল, এমনকি বাংলাদেশিরাও। কয়েক বার বোর্ডে ১২০ বা তার বেশি রান তৈরি করেছিল, কিন্তু এমন ক্রিকেট প্রায় সময় খেলতে দেখে না কেউ।’

এবারের খেলা যে অন্য কন্ডিশনে তা মনে করিয়ে দিলেন অজি স্পিনার, ‘ওই কন্ডিশন এখানে নেই বলে মনে হচ্ছে। পাল্টে গেছে। বাংলাদেশে যেমনটা দেখেছি, আমার সন্দেহ আছে ততটা স্পিনবান্ধব উইকেট এটা কি না।’ মন্থর, নিচু আর টার্নিং উইকেটে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। এখন পরিস্থিতি ভিন্ন। এবার কি পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার কাছে একই পরিস্থিতির শিকার হবে বাংলাদেশ?

অ্যাগার বললেন, ‘একেবারে আলাদা কন্ডিশন। বাংলাদেশের মতো ওই কন্ডিশনে আমাদের অনেকে সম্ভবত প্রথমবার খেলেছিল। আমরা বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম, সত্যি কথা বলতে ওই কন্ডিশনে বাংলাদেশ অসাধারণ খেলেছিল। তারা ঘরের মাঠে ভালো খেলেছে এটা আমাদের কাছে আশ্চর্যের কিছু নয়, কিন্তু এখন ভিন্ন ব্যাপার।

আমাদের দল এখন আলাদা এবং উইকেট বাংলাদেশের মতো আচরণ করছে না। আমরা দেখব কী হয়। আমাদের জিততে হবে এবং জেতার জন্যই ছেলেরা খেলবে। এটা হবে দারুণ ম্যাচ।

Continue Reading

Previous: ক্রিকেট-নারী : পাকিস্তান-জিম্বাবুয়ের গ্রুপে বাংলাদেশ
Next: ৫০০ উইকেটের চূড়ায় এনামুল

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

564270
Users Today : 7037
This Month : 143641
This Year : 535706
Total Users : 564270
Views Today : 52435
Total views : 2052331

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.