Skip to content
September 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সহজ জয় নিশ্চিত করল লঙ্কানরা

নিউজডেস্ক December 4, 2021

আলো স্পোর্টস : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সহজ জয় নিশ্চিত করল লঙ্কানরা
সকালে মাত্র ২.৪ ওভার ব্যাট করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ফলে ওয়েস্ট ইন্ডিজকে পঞ্চম দিনে ব্যাট করতে হতো ৯৩ ওভার। গল টেস্ট ড্র করার চেয়ে বরং জয়ের পথটাই সহজ ছিল! কারণ লক্ষ্য ছিল ২৯৭ রানের।

যদিও অত হিসাবে যাওয়াই লাগেনি। দুই স্পিনার রমেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়ার ঘূর্ণিতে সহজ জয় নিশ্চিত করেছে লঙ্কানরা। টানা দুই টেস্ট জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের পর্বও সম্পন্ন করেছে স্বাগতিকরা।

শুক্রবার গলের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকরা পঞ্চম দিনের সকালে ৯ উইকেটে ৩৪৫ রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ক্যারিবিয়ানদের লক্ষ্য ঠিক হয় ২৯৭ রান।

কিন্তু ঘূর্ণি বলে খেই হারিয়ে ১৩২ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২০৪ রানের জবাবে ২৫৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই ক্রেগ ব্র্যাথওয়েটের উইকেট তুলে নেন রমেশ।

মাঝের সেশনের এক ওভারে তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে দ্বিতীয়বার ৫ উইকেট পূরণ করেন। তার সঙ্গে এম্বুলদেনিয়াও ৫ উইকেট তুলে নিলে ৫৬ ওভারেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ফলে টানা দুই ম্যাচ জিতে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের শতভাগ রেকর্ড ধরে রাখলো দ্বীপ দেশটি। শ্রীলঙ্কা ইনিংস ঘোষণার পর ব্র্যাথওয়েটকে (৬) দ্রুত হারালেও জার্মেইন ব্ল্যাকউড ও এনক্রুমা বনার মিলে শক্ত ভিত গড়েছিলেন।

কিন্তু লাঞ্চ থেকে ঘুরে এসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ। ১৩ ওভারের মধ্যে শেষ ৮ উইকেট হারায় মাত্র ৪০ রান তুলতে। সর্বোচ্চ ৪৪ রান এসেছে বনারের ব্যাট থেকে।

ব্ল্যাকউড করেন ৩৬ রান। শাই হোপ ১৬ ও শেষ দিকে কেমার রোচ করেন ১৩ রান। প্রথম ইনিংসে ৭০ রান দিয়ে ৬ উইকেট পেয়েছিলেন রমেশ। দ্বিতীয় ইনিংসে ৬৬ রান দিয়ে শিকার ৫ উইকেট।

ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন এই স্পিনার। এম্বুলদেনিয়া ৩৫ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট। এর আগে ব্যাটিংয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা।

এম্বুলদেনিয়া ৩৯ রান করে আউট হওয়ার পরপরই ইনিংস ঘোষণা করে তারা। তাই অপরাজিত থাকেন চতুর্থ দিনে দুর্দান্ত সেঞ্চুরি পাওয়া ধনাঞ্জয়া ডি সিলভা। ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটার ২৬২ বলে ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেছেন হার না মানা ১৫৫ রানের ইনিংস।

Continue Reading

Previous: গর্ভের সন্তানসহ নিজেকে মেরে ফেলতে অনুরোধ মায়ের!
Next: তাসকিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শনিবার

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026
রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

581751
Users Today : 3930
This Month : 161122
This Year : 553187
Total Users : 581751
Views Today : 15611
Total views : 2129812

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.