Skip to content
September 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

তাসকিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শনিবার

নিউজডেস্ক December 4, 2021

আলো স্পোর্টস : তাসকিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শনিবার
পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে আঙুলে চোট পান তাসকিন আহমেদ। সেই চোটে ছিটকে যান চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকেও। ঢাকা টেস্টের আগে সুস্থ হয়ে ফিরলেও এই পেসারকে নিয়ে ঝুঁকি রয়েই গেছে।

সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি টেস্ট। তার আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নেবে কিনা টিম ম্যানেজমেন্ট, সেটিই দেখার। যদিও অধিনায়ক মুমিনুল হক জানালেন, ম্যাচের দিন তাসকিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে তাসকিনের ডান হাতের আঙুলে আঘাত পাওয়ার পর শুরুতে মাঠ থেকে উঠে গেলেও কিছুক্ষণ পর আবার ফেরেন। ফিরে বোলিংও করেন তাসকিন। আঘাত পাওয়া আঙুলে চারটি সেলাইও দিতে হয়েছিল।

সেলাই কাটার পর গত দুই দিন নেটে বোলিং করেছেন তাসকিন। প্রথম দিন অল্প রানআপে বোলিং করলেও শুক্রবার ফুল রানআপে পুরো ছন্দেই বোলিং করতে দেখা গেছে তাসকিনকে।

অধিনায়ক মুমিনুলও তার বোলিংয়ে সন্তুষ্ট। ঢাকা টেস্টে তাসকিনের খেলার সম্ভাবনা নিয়ে মুমিনুল বলেছেন, ‘তাসকিনের অবস্থা যদি বলেন, ওর এই ম্যাচ খেলার জন্য হয়তো কালকে (শনিবার) পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তখন হয়তো সিদ্ধান্ত নিলে ভালো হবে। কিন্তু আমার মনে হয়, নিউজিল্যান্ডেই ওর ম্যাচ খেলার সম্ভবনা বেশি।’

এদিকে টাইফয়েডে টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেছেন সাইফ হাসান। চট্টগ্রামে দুই ইনিংসেই বাজেভাবে আউট হয়ে সমালোচিত হয়েছিলেন এই ওপেনার। চট্টগ্রামের মতো ঢাকাতেও ব্যাকআপ ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়।

ঢাকাতে এই ব্যাটারকে নিয়ে নতুন বলে কাজ করেছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। তবে কি ঢাকা টেস্টে অভিষেক হচ্ছে জয়ের? অধিনায়ক মুমিনুল অবশ্য এ ব্যাপারে স্পষ্ট কিছু বললেন না, ‘ওপেনিং কম্বিনেশন বাঁহাতি-ডানহাতি হতে পারে।

দুজন বাঁহাতিও হতে পারে। তবে বাঁহাতি-ডানহাতি হওয়ার চান্সই বেশি।’ মুমিনুলের কথা অনুযায়ী বাঁহাতি সাদমান ইসলামের সঙ্গে ডানহাতি জয়ের সুযোগ রয়েছে।

সাকিব-তাসকিনের ফেরাতে দলে কিছুটা হলেও শক্তি বেড়েছে। তবে ঢাকা টেস্টে ভালো করতে প্রথম সেশনগুলোতে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ। মুমিনুল বললেন, ‘আমার কাছে টেস্ট ম্যাচে সবসময় গুরুত্বপূর্ণ যেটা হলো, আপনার প্রথম একঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা ভালো শুরু করি তাহলে ভালো।

আর সবাই জানে আমাদের শক্তির জায়গা হলো ব্যাটিং। ব্যাটিং শক্তিতে আমরা যদি ছয় সেশন ব্যাট করতে পারি, তাহলে গেমে ফিরতে পারবো। অবশ্যই আশা করি। কেউ তো ম্যাচ হারার জন্য নামে না। জেতার জন্যই নামে।

Continue Reading

Previous: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সহজ জয় নিশ্চিত করল লঙ্কানরা
Next: ঢাকা টেস্ট দলে নাঈম, যা বললেন অধিনায়ক

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026
রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

581912
Users Today : 4091
This Month : 161283
This Year : 553348
Total Users : 581912
Views Today : 16160
Total views : 2130361

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.