Skip to content
September 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

কিডনি কেনাবেচা চক্রের হোতাসহ ৫ জন গ্রেপ্তার

নিউজডেস্ক July 20, 2022

আলো ডেস্ক: কিডনি রোগে আক্রান্ত রোগীদের পার্শ্ববর্তী দেশে চিকিৎসা সহায়তার নাম করে, অর্থ আয়ের উদ্দেশ্যে, কিডনি প্রতিস্থাপনে উৎসাহিত করতো একটি চক্র। রোগীদের সেবা দেওয়ার আড়ালে ভয়ংকর কিডনি কেনাবেচার সিন্ডিকেট গড়ে তোলে চক্রটি। সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধভাবে কিডনি কেনাবেচার সংঘবদ্ধ চক্রের অন্যতম হোতা মো. শহিদুল ইসলাম মিঠুসহ পাঁচ সদস্যকে রাজধানীর ভাটারা, বনশ্রী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, চক্রের সদস্যরা পার্শ্ববর্তী দেশের কিডনি কেনাবেচা চক্রের সদস্যদের সঙ্গে সমন্বয় করে শতাধিক মানুষকে পাচার করেছে। প্রতিটি কিডনি প্রতিস্থাপনের জন্য চক্রটি রোগীপ্রতি ২০ থেকে ২৫ লাখ টাকা নিতো। বিপরীতে কিডনি ডোনারকে চার থেকে সাড়ে চার লাখ টাকা দিতে আশ্বস্ত করতো। সা¤প্রতিক সময়ে র‌্যাব সাইবার মনিটরিং সেল ভার্চুয়াল জগত তথা সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধভাবে কিডনিসহ অন্যান্য মানব অঙ্গ-প্রত্যঙ্গ কেনাবেচা সিন্ডিকেটের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল।

এসব সিন্ডিকেটের সদস্যরা অনলাইনে বিভিন্ন প্রচার-প্রচারণার মাধ্যমে গ্রাহক ও ডোনারদের আকৃষ্ট করে থাকে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাত ৮টা থেকে গতকল বুধবার ভোর ৫টা পর্যন্ত র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর ভাটারা, বনশ্রী ও মিরপুর এলাকায় কিডনি বেচাকেনা সিন্ডিকেটের অন্যতম হোতা মো. শহিদুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়। এ সময় চক্রের চার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. মিজানুর রহমান (৪৪), মো. আল মামুন ওরফে মেহেদী (২৭), মো. সাইমন (২৮) ও মো. রাসেল হোসেন (২৪)।

অভিযানে কিডনি কেনাবেচার চক্রের সদস্যদের কাছ থেকে বিভিন্ন ভিকটিমের সঙ্গে চুক্তির এফিডেভিট কপি, ভুক্তভোগীদের পাসপোর্টসহ মোট ১৪টি পাসপোর্ট, কিডনি ক্রসম্যাচিংয়ের বিভিন্ন দলিলাদি, দেশি ও বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের জাল সিল, খালি স্ট্যাম্প, কম্পিউটার, মোবাইল ও সিম কার্ড জব্দ করা হয়। গতকল বুধবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিডনি কেনাবেচা এ চক্রের মোট সদস্য সংখ্যা ১৫-২০ জন।

তারা মূলত তিনটি ভাগে বিভক্ত হয়ে কিডনি কেনাবেচার এ অবৈধ কার্যক্রম পরিচালনা করে থাকে। চক্রের সদস্যরা পার্শ্ববর্তী দেশে অবস্থানরত কিডনি কেনাবেচা সদস্যদের চক্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রায় শতাধিক মানুষকে পার্শ্ববর্তী দেশে পাচার করেছে। র‌্যাব-১ এর অধিনায়ক বলেন, চক্রের প্রথম গ্রæপ ঢাকায় অবস্থান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনি ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন এমন বিত্তশালী রোগীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। চক্রের দ্বিতীয় দলটি প্রথম দলের চাহিদা মোতাবেক দেশের প্রত্যন্ত অঞ্চলের গরীব ও অভাবী মানুষদের চিহ্নিত করে এবং তাদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য ডোনার হতে প্রলুব্ধ করে ঢাকায় নিয়ে আসে।

পরবর্তীতে তৃতীয় ধাপ অন্য একটি গ্রুপ প্রলোভনের শিকার ভুক্তভোগী কিডনি ডোনারদের ঢাকায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে কিডনি ট্রান্সপ্লান্টেশন প্রত্যাশী রোগীর সঙ্গে ব্লাড ম্যাচিং এবং অন্যান্য পরীক্ষা নিরিক্ষা সম্পন্ন করে। ব্লাড ম্যাচিং এবং অন্যান্য ডায়াগনস্টিক টেস্টে কিডনি ট্রান্সপ্লান্টেশনের উপযুক্ততা নিশ্চিত হলে, তার পাসপোর্ট, ভিসা প্রসেসিং এবং ভ‚য়া কাগজপত্র তৈরির মাধ্যমে ভ‚ক্তভোগী ডোনারকে পার্শ্ববর্তী দেশে পাঠানোর জন্য প্রস্তুত করে। এই চক্রের সঙ্গে পার্শ্ববর্তী দেশে অবস্থানকারী আরেকটি চক্র যোগসাজশে ভুক্তভোগী কিডনি ডোনারকে বিদেশের এয়ারপোর্ট অথবা স্থলবন্দরে রিসিভ করা থেকে শুরু করে হাসপাতালের ডকুমেন্টেশন, অস্ত্রপাচারসহ যাবতীয় কার্যক্রম শেষে ভিকটিমদের বৈধ/অবৈধ উপায়ে বিমান বা উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকার মাধ্যমে দেশে ফেরত পাঠায়।

গ্রেপ্তার এই চক্রের মাধ্যমে বিপুল পরিমান অর্থ অবৈধ উপায়ে হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। প্রতিটি কিডনি প্রতিস্থাপনের জন্য তারা রোগী প্রতি ২০ থেকে ২৫ লাখ টাকা নিতো। বিপরীতে তারা কিডনি ডোনারকে মাত্র ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা দেওয়া হবে বলে আশ্বস্ত করে এবং অগ্রীম ২ লাখ টাকা দিত। কিডনি ট্রান্সপ্লান্টেশনের পর প্রলোভনের শিকার কিডনি দাতাদের প্রতিশ্রুতি অর্থ না দিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করতো। র‌্যাব-১ এর অধিনায়ক আরও বলেন, চক্রের মূলহোতা ও অন্যতম অভিযুক্ত মো. শহিদুল ইসলাম মিঠু ২০১৬ সালে নিজের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে যায়।

সেখানে অবস্থানকালীন সে কিডনি প্রতিস্থাপনের রোগীদের ব্যাপক চাহিদা দেখতে পায় এবং সে নিজেই কিডনি প্রতিস্থাপনের অবৈধ ব্যবসা পরিচালনা শুরু করে। পাশ্ববর্তী দেশে অবস্থানরত কিডনি কেনাবেচা চক্রের সঙ্গে যোগসাজশে সে এখানে কিডনি কেনাবেচা চক্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতায় একটি দালাল চক্র প্রতিষ্ঠা করে এবং অনলাইনের মাধ্যমে আগ্রহী বিত্তশালী কিডনি রোগী এবং বিভিন্ন এলাকা থেকে স্থানীয় দালালদের মাধ্যমে কিডনি ডোনার সংগ্রহসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতেন। এখন পর্যন্ত তার মাধ্যমে ৫০ এর বেশি কিডনি কেনাবেচা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, গ্রেপ্তার মো. মিজানুর রহমান কিডনি ডোনারদের পার্শ্ববর্তী দেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট, ব্যাংক এনডোর্সমেন্ট, মেডিকেল ডকুমেন্টস, ভিসা এবং অন্যান্য কাগজপত্র তৈরি করে। উল্লেখ্য, যে সকল ব্যক্তিদের কাগজপত্র সঠিক থাকে না কিংবা প্রয়োজনীয় ডকুমেন্টের ঘাটতি থাকে, তাদের কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুুত করে এবং সে ১০ বছরের বেশি সময় ধরে এ কাজ করে আসছিল। গ্রেপ্তার মো. সাইমন গত এক বছর আগে ও মো. আল মামুন ওরফে মেহেদী ছয় মাস আগে চক্রটির মাধ্যমে জনপ্রতি ৪ লাখ টাকায় কিডনি বিক্রয় করে। পরবর্তীতে দ্রুততম সময়ে অধিক টাকা উপার্জনের লোভে তারা এ চক্রটির সঙ্গে জড়িয়ে পড়ে এবং কিডনি ডোনার ও ক্রেতা সংগ্রহে লিপ্ত হয়। তারা নিজেদের সুস্থতার প্রমাণ দেখিয়ে অন্যান্য ডোনারদের কিডনি বিক্রয়ে আগ্রহী করত।

তারা এখন পর্যন্ত ১০ জনের কিডনি কেনাবেচা করেছে। এছাড়াও গ্রেপ্তার মো. রাসেল হোসেন ও তারা দুইজন মিলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে টাকার প্রলোভন দেখিয়ে সম্ভাব্য ডোনারদের সংগ্রহ করতো। গ্রেপ্তার এই চক্রটি কিডনি রোগে আক্রান্ত রোগীদের পার্শ্ববর্তী দেশে কিডনি চিকিৎসায় সহায়তার নাম করে, অর্থ আয়ের উদ্দেশে, কিডনি প্রতিস্থাপনে উৎসাহিত করতো। কিডনি রোগে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের আড়ালে তারা এ ভয়ঙ্কর কিডনি কেনাবেচার সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।

Continue Reading

Previous: নওগাঁয় নববিবাহিত দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার
Next: গাইবান্ধায় স্কুলছাত্রকে বস্তায় ভরে পানিতে চুবিয়ে হত্যা করে ৩ বন্ধু

Related Stories

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 17, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 17, 2026
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

529261
Users Today : 2088
This Month : 108632
This Year : 500697
Total Users : 529261
Views Today : 16923
Total views : 1880200

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.