Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

কৃষিজমি নষ্ট রোধে কার্যকরি পদক্ষেপ প্রয়োজন

নিউজডেস্ক November 15, 2021

সম্পাদকীয়ঃ দক্ষিণ এশিয়ার ছোট একটি ভূখ- হলো বাংলাদেশ। ছোট এই দেশের রয়েছে বিপুল জনসংখ্যা। প্রতিনিয়ত মানুষ বাড়ছেই। বাড়ছে খাদ্যের চাহিদা। উল্টো দিকে ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা মেটাতে গিয়ে প্রতিনিয়ত কমছে কৃষিজমির পরিমাণ।

শুধু আবাসন চাহিদা নয়, শিল্প-কারখানা, ইটভাটা, রাস্তাঘাট, বিনোদনকেন্দ্র, হাট-বাজারসহ আরো অনেক কারণেই কৃষিজমি হ্রাস পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে, প্রতিবছর প্রায় ১ শতাংশ কৃষিজমি হারিয়ে যাচ্ছে।

অন্যদিকে বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের একটি বড় অংশ তলিয়ে যেতে পারে। তার আলামত এখনই দেখা যাচ্ছে।

জোয়ারের পানিতে উপকূলীয় নিম্নাঞ্চল ক্রমে বেশি করে তলিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আছে নদীভাঙন, মরুকরণ প্রক্রিয়াসহ অনেক প্রাকৃতিক কারণ। তাহলে এই ক্রমহ্রাসমান কৃষিজমির উৎপাদিত শস্য দিয়ে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা আমরা কত দিন মেটাতে পারব? কৃষিবিজ্ঞানী ও খাদ্য নিরাপত্তা নিয়ে গবেষণাকারী বিজ্ঞানীদের মতে, বাংলাদেশ ক্রমেই এক ভয়ানক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।

অবিলম্বে কৃষিজমি হ্রাসের এই ধ্বংসাত্মক প্রবণতা রোধ করতে হবে। অথচ বাস্তবে ঘটছে উল্টোটা। গতকালের কালের কণ্ঠে এমনি একটি উদ্বেগজনক খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়, শুধু চট্টগ্রামে গত এক দশকে কৃষিজমি কমেছে ৩৭ হাজার একরের বেশি এবং কৃষিজমি কমার এই ধারা দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

জনসংখ্যা সারা দুনিয়ায়ই বাড়ছে। বর্ধিত জনসংখ্যার আবাসন চাহিদা মোকাবেলা করতে উন্নত দুনিয়ায় নানা ধরনের পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে। তার একটি হচ্ছে উল্লম্ব বা বহুতল আবাসন ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে আবাসন বাড়ছে আনুভূমিকভাবে বা সমতলে। এতে দ্রুত কমছে কৃষিজমি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের এক হিসাবে দেখা গেছে, এখানে বর্তমানে আবাদযোগ্য জমির পরিমাণ দুই লাখ ৫১ হাজার ৬৮১ হেক্টর বা ছয় লাখ ২৯ হাজার ২০২.৫ একর। তাতে দেখা যায়, এক দশকে ৩৭ হাজার একরের বেশি আবাদি জমি কমেছে। এভাবে কৃষিজমি কমছে সারা দেশেই।

ইটভাটাও এ ক্ষেত্রে বড় প্রভাব রাখছে। একটি ভাঁটা তৈরিতে তিন একরের বেশি জমির প্রয়োজন হয়। জেলায় এ রকম ভাঁটা রয়েছে শত শত। শুধু রাঙ্গুনিয়া উপজেলায়ই ভাঁটা রয়েছে ৭০টি। এসব ভাটায় ইট তৈরিতে ব্যবহার করা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। ফলে সেসব জমির উর্বরতা বা উৎপাদনশীলতাও কমে যায়।

জনসংখ্যার ভবিষ্যৎ খাদ্য চাহিদা কিভাবে মেটানো হবে, তা এখন থেকেই পরিকল্পনা করতে হবে। আর সেখানে কৃষিজমি হ্রাস পাওয়ার বিষয়টি গুরুত্বসহকারে ভাবতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ যেসব প্রাকৃতিক কারণে কৃষিজমি কমে যাচ্ছে তা রোধ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব।

কিন্তু অপরিকল্পিত আবাসন বৃদ্ধিসহ অন্য যেসব কারণে কৃষিজমি নষ্ট হয় সেগুলো আমাদের কমাতেই হবে। সরকার এ ব্যাপারে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: সুদানে আল-জাজিরার ব্যুরো প্রধানকে গ্রেফতার
Next: রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

564855
Users Today : 7622
This Month : 144226
This Year : 536291
Total Users : 564855
Views Today : 55703
Total views : 2055599

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.