Skip to content
August 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • চাকরি
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চাকরি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের দোরগোড়ায় নানা প্রতিষ্ঠান

নিউজডেস্ক November 20, 2025

দেশের স্বনামধন্য ২৩টি করপোরেট ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চাকরি মেলা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপাচার্য সালেহ হাসান নকীব। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে নবমবারের মতো এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই চাকরিপ্রত্যাশী স্নাতকদের পদচারণে মুখর এই চত্বর।

আয়োজকেরা জানান, এবারের চাকরি মেলয় দেশের স্বনামধন্য ২৩টি করপোরেট ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিকাশ, আপন গ্রুপ, আনোয়ার গ্রুপ, প্রাইম ব্যাংক, প্রাণ-আরএফএল, ইস্পাহানি লিমিটেড, ব্র্যাক, আড়ং, মেন্টরস ও ম্যারিকো বাংলাদেশ। এ ছাড়া বিভিন্ন সম্ভাবনাময় স্টার্টআপ কোম্পানিও এই মেলায় অংশ নিয়েছে। এবারের চাকরি মেলায় অন স্পট ভাইভার সুযোগ, সিভি সাবমিশন বুথ, বিশেষজ্ঞদের মাধ্যমে সিভি রিভিউসহ ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সুযোগ থাকছে। সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রায় এক হাজার সিভি জমা দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। এবারের আয়োজনে সার্বিক সহযোগিতায় থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার কাউন্সেলিং ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরেছবি: প্রথম আলো

ক্যারিয়ার ক্লাবের সভাপতি প্রান্ত বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘গত বছরের অষ্টম জব ফেয়ারে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান ৩০০০-এর বেশি সিভি সংগ্রহ করেছিল এবং অনেকেই অন স্পট চাকরি পেয়েছিলেন। এবারের মেলায় শুধু করপোরেট চাকরি নয়, যাঁরা বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী, তাঁদের জন্যও আমরা দিকনির্দেশনার ব্যবস্থা রেখেছি। আমরা বিশ্বাস করি, বছরের শেষে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠবে।

শিক্ষার্থীদের চাকরির প্রত্যাশা করে ক্লাবের সাধারণ সম্পাদক তানজিলা আক্তার বলেন, ‘আমদের জব ফেয়ারের প্রথম দিনেই প্রায় এক হাজারের মতো সিভি জমা হয়েছে। আমরা আশা করছি, গতবারের চেয়েও অধিক সিভি জমা পড়বে।’ তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার আমাদের জব ফেয়ার শেষে বিভিন্ন কোম্পানি সিভি বাছাই করবে। আমরা আশা রাখছি, এবার অন্তত ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী চাকরি পাবেন।’

Continue Reading

Previous: বেগম খালেদা জিয়া বাংলাদেশের উজ্জল নক্ষত্র: মিলন
Next: গণমাধ্যমে আসামির বক্তব্য ছড়িয়ে পড়ার ব্যাখ্যা দিলেন পুলিশ কমিশনার

Related Stories

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 31, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

August 31, 2026
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

August 31, 2026
বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

August 31, 2026

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

419377
Users Today : 2688
This Month : 193428
This Year : 390813
Total Users : 419377
Views Today : 6964
Total views : 1520170

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.