স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড ও কারাদ- দেওয়া হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে উপজেলার হাটকানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা’র ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আটক তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দেন। এদের মধ্যে দুইজনকে ৩ মাস ও একজনকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-উপজেলার হাট কানপাড়া বাজু খলসি এলাকার জুয়েল রানা (৩০) মিঠু (৩২) ও আজিজুল ইসলাম (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা (খ) সার্কেলের পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, তিন মাদকসেবিকে আটকের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
