Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চায় বাংলাদেশ

নিউজডেস্ক November 3, 2021

এফএনএস স্পোর্টস: জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মিশন শেষ করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। সুপার টুয়েলভে এ পর্যন্ত জয়ের দেখা পায়নিটাইগাররা। তবে আজ বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠেয় নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে লজ্জা এড়াতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স। সুপার টুয়েলভে টানা চার ম্যাচে পরাজিত হয়ে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে আরোও একটি হারের অর্থ হবে- টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে টানা ষষ্ঠবারের মতো টাইগারদের জয়হীন থাকা। এখন পর্যন্ত মূল রাউন্ডে বাংলাদেশের একমাত্র জয়টি আসে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে। তবে লজ্জার হাত থেকে বের সর্বাত্মক চেষ্টা করবে বাংলাদেশ। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে লজ্জার হারের পরও সুপার টুয়েলভে পা রাখে টাইগাররা।

কিন্তু এই রাউন্ডে কোন কিছুই পরিকল্পনা মত হচ্ছে না টাইগারদের। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে টাইগাররা। আর তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৩ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। চতুর্থ ম্যাচে গতি ও বাউন্সি উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ, এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ভালো সুযোগ থাকলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে কৌশলগত ভুলে হারতে হয়েছে টাইগারদের। গ্রুপের সেরা দল ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বলেন, ‘আসলে আমরা ভালো খেলিনি, আমি বিশ্বাস করি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেভাবে খেলেছি, আমরা তার চেয়ে ভালো দল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কয়েকটি সহজ ম্যাচ হেরেছি, যে ম্যাচগুলো জয়ের সুযোগ ছিলো। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি।’

বিশ্বকাপ শুরুর আগে নিজ মাঠে সম্প্রতি প্রথমবারের মত অস্ট্রেলিয়াকে দ্বিপাক্ষীক সিরিজে হারায় বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে টাইগাররা। উইকেটের মানের বিচারে ঐ জয় নিয়ে প্রশ্ন জাগে। ৪-১ ব্যবধানের জয় সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের র্যাংকিংয়ে উন্নতি ঘটিয়েছে। দু’দল এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে, এরমধ্যে পাঁচটিতে জিতেছে অসিরা। নিজ মাঠে পাঁচ ম্যাচের সিরিজের আগে, চারবার মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

সবগুলো বিশ্বকাপের মঞ্চে এবং সবগুলোতেই জিতেছিলো অস্ট্রেলিয়া। তবে এবার বিশ্বকাপের মঞ্চে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের আশা করতেই পারে বাংলাদেশ। কারণ অস্ট্রেলিয়াকে চাপ সামলাতে হবে। যদিও সেমিফাইনালের আশা শেষ হবার পরও গর্ব করে বিশ্বকাপ শেষ করার সুযোগ টাইগারদের। অস্ট্রেলিয়ার এখনও সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে রান রেটের ব্যবধান বাড়িয়ে ম্যাচ জিততে হবে অসিদের। অর্থাৎ, অস্ট্রেলিয়াকে আক্রমনাত্মক ক্রিকেট খেলতে হবে এবং এটিই বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারে।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ নয়। এখন পর্যন্ত ১১৯ ম্যাচ খেলে ৪৩টি জিতেছে তারা। ৭৪ ম্যাচে হার ও দু’টি পরিত্যক্ত হয়েছে। এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ৩১টি ম্যাচ খেলেছে এবং মাত্র সাতটিতে জিতেছে বাংলাদেশ। এরমধ্যে ছয়টিই এসেছে বাছাই পর্বে। বাছাই পর্ব বাদে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল পর্বে একমাত্র জয় আছে বাংলাদেশের।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম পাটোয়ারী ও রুবেল হোসেন।

Continue Reading

Previous: নওগাঁয় শেয়ালের কামড়ে নারীসহ ৯ জন আহত
Next: ক্রিকেট-নারী : পাকিস্তান-জিম্বাবুয়ের গ্রুপে বাংলাদেশ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

564267
Users Today : 7034
This Month : 143638
This Year : 535703
Total Users : 564267
Views Today : 52416
Total views : 2052312

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.