Skip to content
September 14, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ঝুঁকির মুখে মোবাইল ফোন উৎপাদকদের বিনিয়োগ, এনবিআরকে চিঠি

নিউজডেস্ক March 27, 2023

আলো ডেস্ক: পণ্যের উপকরণে উচ্চ শুল্কায়ন ও শুল্ক জটিলতা এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যসহ নানা প্রতিবন্ধকতায় ঝুঁকি মুখে রয়েছে সেলুলার ফোন উৎপাদন ও সংযোজন শিল্পের বিনিয়োগ। এর ফলে বর্তমান সরকারের প্রযুক্তি নির্ভর সেলুলার ফোন রপ্তানির লক্ষ্যমাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাঠানো ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবনা সংক্রান্ত চিঠিতে এ কথা বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

গত ২১ মার্চ পাঠানো চিঠিতে জব্বার বলেন, গুরুত্বপূর্ণ কাঁচামাল সংশ্লিষ্ট এসআরওতে না থাকায় একদিকে উৎপাদনকারীরা রেয়াতি সুবিধা পাচ্ছেন না, অন্যদিকে পণ্যের উপকরণে উচ্চ শুল্কায়নের ফলে উৎপাদন দুরূহ হওয়া দেশি-বিদেশি বিনিয়োগ হুমকির মুখে পড়েছে। মোস্তাফা জব্বার বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত প্রযুক্তিনির্ভর সেলুলার ফোন স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানো, সেলুলার ফোনের যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদন, প্রজ্ঞাপনের বাস্তবিক কার্যকারিতা, সরাসরি উৎপাদনের উৎসাহ দেওয়া, প্রকৃত বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষা এবং অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। উৎপাদনকারীদের বিনিয়োগ সুরক্ষা ও বিকাশে রেয়াতি সুবিধা দেওয়ারও দাবি জানান তিনি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রকৃত বিনিয়োগকারীদের বিনিয়োগ রক্ষার্থে স্থানীয় উৎপাদন পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন করের জটিলতা এড়ানোর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে মূসক থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেন। সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর মূসক সর্বনিম্ন ৩ থেকে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ থেকে ১০ শতাংশ করার প্রস্তাব দেন মন্ত্রী। তিনি বলেন, এর ফলে দেশীয় শিল্প বিকাশের মাধ্যমে রিজার্ভ ও রাজস্ব বাড়াবে, উৎসাহ বাড়াবে, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং স্থানীয় অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হবে।

মন্ত্রী আরও বলেন, সেলুলার মোবাইল ফোন উৎপাদনের জন্য লোডেড প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি) অ্যাসেম্বলি ও মাদারবোর্ড ফর সেলুলার ফোন যন্ত্রাংশগুলো সুনির্দিষ্ট নামে না থাকার কারণে এইচএস কোডের মাধ্যমে কম মূল্যে শুল্কায়ন হচ্ছে। এর ফলে দেশীয় উৎপাদনকারীর বিনিয়োগ হুমকির মুখে পড়েছে। এ ছাড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উপকরণগুলো নিজস্ব কারখানায় উৎপাদনে সক্ষম এবং আমদানিকারক ও উৎপাদনকারীর মধ্যে সুষম বাজার প্রতিযোগিতার জন্য সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেন তিনি।

তিনি বলেন, সেলুলার ফোন উৎপাদনের জন্য ব্যবহৃত টাচ প্যানেল ফর মোবাইল ফোন, এলসিএম ফর মোবাইল ফোন এবং টাচউইথ ডিসপ্লে অ্যাসেম্বলি ফর মোবাইল ফোনের সঙ্গে এইচএস কোডের বর্ণনা সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আমদানির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। এ জটিলতা নিরসনের আহ্বান জানান মোস্তাফা জব্বার।

Continue Reading

Previous: অব্যাহত থাকতে পারে মৃদু তাপ প্রবাহ
Next: বিএনপির সঙ্গে সংলাপে বসতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জাফরুল্লাহর

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

506477
Users Today : 1240
This Month : 85848
This Year : 477913
Total Users : 506477
Views Today : 1903
Total views : 1797336

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.