Skip to content
September 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

ঢাবিতে অস্থায়ী এনআইডি নিবন্ধন কেন্দ্র উদ্বোধন

নিউজডেস্ক October 8, 2021

আলো ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যেসব নিয়মিত শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের দ্রুত এই সুবিধা দেওয়ার লক্ষ্যে অস্থায়ী এনআইডি নিবন্ধন কেন্দ্র স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাত দিনব্যাপী অস্থায়ী এ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি শুভক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইসি সচিবকে ডিও লেটার ও ইসি ডিজিকে অনুরোধ করায় তারা এটির ব্যবস্থা করে দেয়। জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য শর্তগুলোও অনেকক্ষেত্রে সহজ করে দিয়েছেন তারা। বিশেষ ফর্মের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে তথ্য নিয়ে জাতীয় পরিচয়পত্র দিচ্ছে। তিনি আরও বলেন, এটির (এনআইডি) গুরুত্ব অপরিসীম। এটি একটি স্থায়ী সম্পদ। যেকোনো কাজের জন্যই জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। এ সময় সার্বিকভাবে সহযোগিতা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান উপাচার্য। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধনের নিয়মাবলী এনআইডি কার্ড নেই এমন শিক্ষার্থীদের নির্বাচন কমিশনের ভোটার নিবন্ধনের ওয়েব লিংকে services.nidw.gov.bd গিয়ে বর্তমান ঠিকানা হিসেবে নিজ হলের ঠিকানা ও একই ঠিকানায় ভোটার হবেন, এমন শর্তে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। পূরণ করা ফরমটি প্রিন্ট করে শনাক্তকারী (ফরমের ৩৪ নং ও ৩৫ নং ঘর) ও যাচাইকারী (ফরমের ৪০, ৪১ ও ৪২ নং ঘর) স্থানে নিজ হলের আবাসিক শিক্ষকদের নাম, পদবি ও এনআইডি সংবলিত সিল ও স্বাক্ষর নিতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের এই লিংকে গিয়ে শিক্ষার্থীর নিজের অ্যাকাডেমিক ই-মেইল দিয়ে লগইন করে ড্যাসবোর্ডে থাকা ‘এনআইডির জন্য নিবন্ধন করুন’ সেকশনে গিয়ে পরবর্তী ধাপ অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে এসএমসের মাধ্যমে ভোটার নিবন্ধন কেন্দ্রে আসার তারিখ এলে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে।

Continue Reading

Previous: সংরক্ষিত নারী আসনে উপ-নির্বাচন ২৭ অক্টোবর
Next: জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ: বিশ্বব্যাংক

Related Stories

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

August 17, 2026
ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির

August 8, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 31, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

August 31, 2026
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

August 31, 2026
বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

August 31, 2026

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

419985
Users Today : 3296
This Month : 194036
This Year : 391421
Total Users : 419985
Views Today : 8750
Total views : 1521956

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.