Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ধর্ম নিয়ে আক্রমণ করে মেরুদ-হীনরা: কোহলি

নিউজডেস্ক October 31, 2021

এফএনএস স্পোর্টস: উপমহাদেশজুড়ে আবারও শুরু হয়েছে সাম্প্রদায়িক অশুভ শক্তির আস্ফালন। দেশে দেশে সংখ্যালঘুদের ওপর চলছে নির্যাতন। যার ছোঁয়া লেগেছে ক্রিকেটেও। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পর ভারতের তারকা পেসার মোহাম্মদ শামিকে সোশ্যাল সাইটে আক্রমণ করে বসে এক শ্রেণির উগ্র ধর্মান্ধ সমর্থকগোষ্ঠী। যার বিরুদ্ধে ফুঁসে ওঠেন দেশটির শুভ চিন্তার মানুষ এবং সাবেক-বর্তমান ক্রিকেটাররা।

এবার সাম্প্রদায়িক আক্রমণ নিয়ে কঠোর বার্তা দিলেন অধিনায়ক বিরাট কোহলি। রোববার রাত ৮টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগে শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলেন, ‘কেন আমরাই মাঠে নেমে খেলছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেবাজে মন্তব্য করা মেরুদ-হীন কিছু লোক সেটা পারছে না? তার একটি যথার্থ কারণ আছে। তাদের আসলে কোনো ব্যক্তির মুখোমুখি হয়ে কথা বলার সাহস নেই।

তারা তাদের সত্তার আড়ালে লুকিয়ে থাকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যকে আঘাত করে। মানুষকে নিয়ে মজা করা আজকের দুনিয়ার বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক।’ কোহলি আরো বলেন, ‘কোনো মানুষের মানসিকতা এটার থেকে আর নিচে নামতে পারে না। এই লোকগুলোকে এভাবেই দেখি আমি। আমি আগেও বলেছি, আমার কাছে কাউকে তার ধর্ম নিয়ে আক্রমণ করাটা সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার।

প্রত্যেকেরই তাদের মতামত এবং কোনো বিশেষ পরিস্থিতিতে তারা কী ভাবে, তা জানানোর অধিকার আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এমনকি কখনো ধর্মের কারণে কাউকে বৈষম্য করার কথা ভাবিও নাই। ধর্ম প্রতিটি মানুষের কাছে অত্যন্ত ব্যক্তিগত ও পবিত্র বিষয় এবং বিষয়টিকে সেভাবেই দেখা উচিত।’ শামির পাশে দলের সবাই আছে জানিয়ে কোহলি বলেন, ‘আমরা মাঠে কী করি সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই।

গত কয়েক বছরে মোহাম্মদ শামি ভারতকে কত ম্যাচে জিতিয়েছে, সে বিষয়েও তারা অবগত নয়। দেশের প্রতি শামির প্যাশনকে যদি তারা অগ্রাহ্য করতে পারে, সত্যিই তাদের নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমরা তাকে (শামি) ২০০ ভাগ সমর্থন করছি। যারা তাকে আক্রমণ করেছে তারা চাইলে আরো শক্তি নিয়ে আসতে পারে, তাতে আমাদের ভ্রাতৃত্ব, দলের মধ্যে আমাদের বন্ধুত্ব, কিছুই নড়চড় হবে না। অধিনায়ক হিসেবে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমার দলে এমন বাজে পরিবেশ নেই।

Continue Reading

Previous: বাঘায় বিদ্যালয়ের দরজা ভেঙ্গে পড়ে শিক্ষার্থী গুরুতর জখম
Next: বাংলাদেশ টি-২০ দলে কেন পাওয়ার হিটার নেই?

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

561285
Users Today : 4052
This Month : 140656
This Year : 532721
Total Users : 561285
Views Today : 19698
Total views : 2019594

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.