Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

পুরস্কার বিতরণ করলেন রাসিক মেয়র ২য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন রাইমা রেঞ্জাস

নিউজডেস্ক June 28, 2022

স্টাফ রিপোর্টার-
বর্ণিল আয়োজন আর দর্শকদের বাঁধভাঙা উল্লাসে গ্র্যান্ড ফাইনাল আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো আমানা গ্রæপ ২য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের। শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রাইমা রেঞ্জার্স। আর রানার আপ হয়েছে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ।

মঙ্গলবার বিকেলে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করেছিল। টুর্নামেন্টের পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৩ লাখ টাকা এবং রানার আপ দল ট্রফি ও ২ লাখ টাকা পেয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে দর্শকদের ঢল নামে শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরো বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হবে। আমি যতদিন মেয়র থাকবো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরো বেশি সহযোগিতা করা হবে।
মেয়র আরো বলেন, দেশের সর্বক্ষেত্রে জাগরণ সৃষ্টি হয়েছে। আমাদের নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মিত হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। আমরা পিছিয়ে থাকতে চাই না। দেশের উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে আমরা এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুর বাশার সুমন ও সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম গোল্লা, চ্যাম্পিয়ন দলের ওনার ও এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল, রানার আপ দলের ওনার মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, আমানা হোমস এর পরিচালক মেহেদী হাসান রনি, অতিথি আপ্যায়নের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, হোটেল স্টার এর চেয়ারম্যান আজিজুল হক পান্না, টুর্নামেন্ট কমিটির আহŸায়ক জহুরুল ইসলাম অমি, সদস্য মোঃ শাহাজাদা প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, এফবিসিসিআই এর পরিচালক মোঃ শামসুজ্জামান আওয়াল, রাজশাহী কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী।

উল্লেখ্য, শহীদ শামসুল আলম স্মৃতি সংঘকে ৬ উইকেটে পরাজিত করে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া রাইমা রেঞ্জার্স। টস জিতে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাইমা রেঞ্জার্স এর অধিনায়ক শ্রীলঙ্কান জাতীয় দলের সাবেক ক্রিকেটার থিসারা পেরেরা। অহিনের ৫৭ বলে ৭৫ ও মেহেদী মারুফের ১৮ বলে ৩৪ রানের সুবাদে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। রাইমা রেঞ্জার্স‘র বোলারদের মধ্যে ওয়ালিদ ৪৪ রানে ২ উইকেট ছাড়াও থিসারা পেরেরা, দিলশান মুরাবিরা ও অন্তর ১টি করে উইকেট লাভ করেন।

১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান জাতীয় দলের ক্রিকেটার দিলশান মুরাবিরা ও সোহানের দুরন্ত ব্যাটিং এর দৌলতে খেলা সহজ করে নেয় রাইমা রেঞ্জার্স। দিলশান ১৩ বলে ২৬ ও সোহানের ৪৪ বলে ৬৩ রানের ঝড় ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যায় শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ। সোহান আউট হয়ে গেলে বাকী কাজটি সারেন অধিনায়ক পেরেরা। তিনি ৩৩ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। রাইমা রেঞ্জার্স ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে শিরোপা জিতে নেন। শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ‘র রানা ও রকি ১টি করে উইকেট লাভ করেন। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাইমা রেঞ্জার্স‘র সোহান এছাড়াও ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রাইমা রেঞ্জার্স এর অধিনায়ক শ্রীলঙ্কান জাতীয় দলের সাবেক ক্রিকেটার থিসারা পেরেরা।

এরআগে গত ৩ জুন রাজশাহী কলেজ মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী ৬টি দল ছিল শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, সেস্টিনেলস, মুক্তি সংঘ, রাইমা রেঞ্জার্স, ন্যাশনটেক ক্রিকেটার্স এবং ফাইটার রাজশাহী। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল আমানা গ্রুপ। পাওয়ার বাই অতিথি আপ্যায়ন।

Continue Reading

Previous: রুয়েটে মাদক ও ধুমপান মুক্ত ক্যাম্পাস গড়তে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
Next: রাজশাহীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ করলেন রাসিক মেয়র

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

513115
Users Today : 1432
This Month : 92486
This Year : 484551
Total Users : 513115
Views Today : 2806
Total views : 1812372

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.