Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ফুটবলে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে সুখবর

নিউজডেস্ক October 22, 2021

এফএনএস স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন উঁকি দিচ্ছিল বাংলাদেশকে। নেপালের বিপক্ষে এগিয়ে যাওয়ায় পথটা তৈরিও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ দিকে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্নভঙ্গের বেদনায় পোড়ে লাল-সবুজ জার্সিধারীরা। তবে সাফের পারফরম্যান্স বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে এনে দিয়েছে সুখবর। ফিফার প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। অন্যদিকে আগের অবস্থানেই আছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০০৫ সালের পর আবারও সাফের ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু নেপালের সঙ্গে ১-১ গোলে ড্রতে স্বপ্নটা পূরণ হয়নি। যদিও মালদ্বীপের প্রতিযোগিতায় বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু, এরপর শক্তিশালী ভারতের সঙ্গে ড্র। তারই প্রভাব ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে। বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। আগের ১৮৯ নম্বর থেকে উপরে উঠে লাল-সবুজের দলের অবস্থান এখন ১৮৭ নম্বরে। ব্রাজিলের র‌্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন আসেনি। তবে শীর্ষে থাকা বেলজিয়ামের আরও কাছে চলে গেছে সেলেসাওরা। দ্বিতীয় স্থানে থাকা লাতিন দলটির সঙ্গে বেলজিয়ামের পার্থক্য মাত্র ১২ পয়েন্টের। অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল তিনটি ম্যাচ খেলেছে। দুটিতে জিতেছে, অন্যটি করেছে ড্র। আর্জেন্টিনার অবস্থাও ঠিক তাদের মতো। তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে ড্র। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের অবশ্য র‌্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন আসেনি। রয়েছে ষষ্ঠ স্থানে। তবে উন্নতি হয়েছে ফ্রান্স ও ইতালির। এবারের আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। চ্যাম্পিয়ন ফ্রান্স একধাপ এগিয়ে রয়েছে তৃতীয় স্থানে। তাদের মতো একধাপ এগিয়ে ইতালি ঠিক পরের অবস্থানে। আর এই দুই দলের উন্নতিতে দুই ধাপ নিচে নেমে ইংল্যান্ডের অবস্থান এখন পাঁচ নম্বরে।

Continue Reading

Previous: ২০২৩ বিশ্বকাপে অনিশ্চিত মর্গ্যান
Next: অবশেষে ২১ মাস পর জামালের গায়েহলুদ!

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

563759
Users Today : 6526
This Month : 143130
This Year : 535195
Total Users : 563759
Views Today : 49552
Total views : 2049448

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.