Skip to content
September 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচিতে রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উদ্যাপন

নিউজডেস্ক June 26, 2022

স্টাফ রিপোর্টার-
রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন, সকল মসজিদে দোয়া মাহফিল, কেক কাটা, র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা আয়োজন করা হয়।

রোববার সকাল সাড়ে ১০টায় পরিবার ও দলীয় নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে নিয়ে নগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর পুত্র আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পুষ্পস্তবক অর্পণের পর সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে শহীদ কামারুজ্জামানের পুত্রবধূ সমাজসেবী শাহীন আকতার রেনী, দৌহিত্র ডা. আনিকা ফারিহা জামান অর্ণা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথমে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর শহীদ কামারুজ্জামানের সহধর্মিনী মরহুমা জাহানারা জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনকালে মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর রাসিকের কাউন্সিলর-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র।

এদিন সকাল থেকে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে আসেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ কামারুজ্জামানের সমাধীসৌধ।

শ্রদ্ধা নিবেদন করেন রুয়েট উপাচার্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর কমাণ্ড, রাজশাহী জেলা আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, মহানগর যুব মহিলা লীগ, মহানগর ছাত্রলীগ, মহানগর শ্রমিকলীগ, মহানগর কৃষকলীগ, বোয়ালিয়া, রাজপাড়া মতিহার ও শাহ মখদুম থানা আওয়ামী লীগ,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রেলওয়ে শ্রমিক লীগ, রাজশাহী শিক্ষা বোর্ড, রাবি ও রুয়েট শাখা ছাত্রলীগ, সন্ধানী রামেক ইউনিট, রুয়েট বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ,

রাজশাহী সড়ক পরিবহন শ্রমিক লীগ, রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ, জেলা যুবলীগ, রাজশাহী জেলা মৎসজীবী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা কৃষকলীগ, জেলা শ্রমিক লীগ, রাজশাহী কলেজ, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন রাজশাহী জেলা ও মহানগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়,

রূপালী ব্যাংক লিমিটেড ক্যান্টমেন্ট শাখা, শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, ১৪নং ওয়ার্ড পূর্ব আওয়ামীলীগ, সাবেক ছাত্রলীগ ফোরাম, রাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ, রুয়েট ছাত্র-শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ৩নং ওয়ার্ড দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, শিরোইল বাস্তুহারা এলাকবাসী সহ সর্বস্তরের জনসাধারণ।

Continue Reading

Previous: উদ্বোধনের আগেই দেবে গেল নওগাঁর আঞ্চলিক মহাসড়ক
Next: রাসিকের উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে শহীদ কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উদযাপন

Related Stories

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 17, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 17, 2026
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

524178
Users Today : 2809
This Month : 103549
This Year : 495614
Total Users : 524178
Views Today : 12085
Total views : 1849579

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.