Skip to content
September 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ

বৃষ্টি নেই রাজশাহীতে, পানি নেই খালবিলেও পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

নিউজডেস্ক July 20, 2022

স্টাফ রিপোর্টার-
প্রতিবছরই রাজশাহীতে ভরা বর্ষাকালে কম বেশি বৃষ্টি হয়। তবে এবার আষাঢ় মাস শেষ হলেও তপ্ত রোদে পুড়ছে পুরো রাজশাহী জেলা। পিচ ঢালা রাস্তার গরম যেন ছিটকে এসে পথচারিদের মুখে তাপ ছড়াচ্ছে। জরুরী কোন কাজ না থাকলে দিনের বেলা মানুষ বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না বললেই চলে। তার উপর যোগ হয়েছে ঘনঘন লোডশেডিং। তবে সাধারন খেটে খাওয়া মানুষ দিনমুজুর আর নিম্ন মধ্যবিত্তদের উপায় নেই পরিবারের লোকজনের অন্যের যোগান দিতে কর্মস্থলে যেতেই হচ্ছে।

চৈত্র কিংবা জ্যৈষ্ঠের টানা তাপপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা যেন একেবারেই অচল হয়ে পড়েছে। প্রকৃতির এমন খরায় যেন মধ্য জ্যৈষ্ঠের অগ্নিমূর্তি। পুরো আষাঢ় মাসজুড়ে রাজশাহীতে খুব বেশি বৃষ্টির দেখা মেলেনি। ফলে বরেন্দ্র অঞ্চলে বর্ষাকালেও পানি নেই খালবিলে। একারণে রাজশাহীতে পাট কেটে জাগ দেয়া নিয়ে কৃষকরা পড়েছেন চরম বিপাকে।

সংশ্লিষ্টরা বলছেন, এভাবে বৃষ্টির দেখা না মিললে শত শত হেক্টর জমিতে পাটের বাম্পার ফলন হওয়া সত্বেও পাট জাগ দিতে না পারলে চরম লোকসান গুনতে হবে চাষিদের। রাজশাহী আবহাওয়া অফিস বলছে, গত শুক্রবার (১৫ জুলাই) আষাঢ় মাসের শেষ দিনসহ মাত্র আটদিন বৃষ্টি হয়েছে। এতে গত বছরের থেকে এবার আষাঢ় মাসেই বৃষ্টি কমেছে ৩১৫ মিলিমিটার।

আর গত আষাঢ় মাসে বৃষ্টি হয়েছিলো ২৫ দিন। বৃষ্টিহীন ছিল মাত্র পাঁচদিন। বৃষ্টিপাত হয় ৩৫৪ মিলিমিটার। চলতি বছরে আষাঢ় মাসে বৃষ্টি হয়েছে মাত্র আটদিন যা ৩৯ দশমিক ২ মিলিমিটার। তবে সেটাও বিক্ষিপ্তভাবে কিছু সময়ের জন্য। এ আটদিনের মধ্যে গত ১৮ জুন সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ২০ দশমিক ৯ মিলিমিটার। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ২০ জুন, ৯ দশমিক ১ মিলিমিটার। এরপর বৃষ্টিপাতের পরিমাণ ৩ দশমিক ৬ মিলিমিটারের উপরে ওঠেনি। ২৬ জুন এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এ ছাড়াও ১৭ জুন ও ২১ জুন দুই মিলিমিটার, ২৪ জুন ০ দশমিক ৪ মিলিমিটার, ৩০ জুন ০ দশমিক ২ মিলিমিটার এবং ৩ জুলাই ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে গত বছরের চেয়ে এক আষাঢ় মাসেই বৃষ্টি কমেছে ৩১৪ দশমিক ৯৮ মিলিমিটার।রাজশাহী আবহওয়া অফিসের জৈষ্ঠ্য পর্যবেক্ষক গাউসুজ্জামান জানান, রাজশাহীতে বিগত বছরগুলোর তুলনায় এবার বৃষ্টিপাত অনেক কমেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এটা হচ্ছে। কেননা রাজশাহীতে যে পরিমাণ গাছ লাগানো হয়েছে তার চেয়ে কাটা পড়েছে বেশি। আবার নদীর নাব্যতাও কমেছে। সবমিলে জলবায়ুর উপর নেতিবাচক প্রভাব পড়াই আবহওয়ার খামখেয়ালিপনা বাড়ছে।

রাজশাহীর পাটচাষিরা বলছেন, পুরো আষাঢ় মাসজুড়ে বৃষ্টি না হওয়ায় রাজশাহী জেলার দুর্গাপুর, পুঠিয়া, তানোর, বাগমারাসহ বিভিন্ন উপজেলার খালবিলে নদী থেকে পানি প্রবেশ করতে পারেনি। ফলে এসব অঞ্চলের খালবিল প্রায় শুকনো। যার ফলে পাট জাগ দিতে পারছেন না চাষিরা।
পবা উপজেলার দুয়ারি এলাকার পাটচাষি আকবর আলী বলেন, ‘অন্যান্য বছর এই সময় বারনই নদীতে পর্যাপ্ত পানি থাকে। কিন্তু এবার বৃষ্টির দেখা না পাওয়ায় এই নদীতে নেই পানি।

তাই পাট কেটে জমিতেই স্তুপ করে রাখা হয়েছে। আবার অনেকেই সামান্য পানিতে কচুরি পানা সরিয়ে তার মধ্যেই পাট জাগ দেয়ার ব্যবস্থা করছেন। শুধু পবা উপজেলার বিভিন্ন এলাকাতেই এমন সমস্যা তা নয়; বরং রাজশাহী অঞ্চলজুড়ে পানির জন্য হা-হা-কার অবস্থা বিরাজ করছে। ফলে চাষিরা পাট জাগ দেয়া নিয়ে পড়েছেন চরম বিপাকে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে- ২০২১ সালের ফেব্রæয়ারি মাসে রাজশাহীতে পাট বিক্রি হয়েছিলো- সাড়ে ৫ হাজার টাকা মণ। আর পাট ওঠার শুরুর দিকে ১৬শ’ থেকে ১৮শ’ বা ২ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। এমন দামের কারণেই প্রতিবছর পাটচাষে বেশি পরিমাণে ঝুঁকছেন চাষিরা। গত বছর পাট চাষ হয়েছিল ১৮ হাজার ১৯ হেক্টর জমিতে। আর ২০২০ সালে ১৪ হাজার ৯০০ হেক্টর জমিতে, ২০১৯ সালে ১৩ হাজার ৮৪৬ হেক্টর জমিতে পাটের চাষাবাদ হয়েছিলো। অর্থাৎ প্রতিবছরই পাট চাষ বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে রাজশাহীতে ১৮ হাজার ৮ শত ৮২ হেক্টর হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোজদার হোসেন বলেন, ‘চাষিরা পাটের উপযুক্ত দাম পাওয়ায় রাজশাহী অঞ্চলে দিন দিন পাটচাষ বাড়ছে। জুলাই মাসের প্রথম দিক থেকে জেলার সর্বত্র পাট কাটা শুরু হয়েছে। যা পর্যায়ক্রমে আগষ্ট মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পাট কাটা চলবে। তবে এবার বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় জেলার সর্বত্র ডোবা-নালা,খাল-বিল ও জলাশয়ে পানি না থাকায় পাট জাগ দেয়া নিয়ে বপাকে পড়েছেন কৃষকরা। অনেক কৃষক জমি থেকে পাট কেটে ভ্যান ভাড়া করে ৩/৪ কিলোমিটার দূরে নদীতে ও দূরবর্তী বিভিন্ন জলাশয়ে নিয়ে পাট জাগ দিচ্ছেন। তারা বলছেন বাড়তি পরিশ্রম না করলে লোকশান গুনতে হবে। সবমিলে এবার রাজশাহীতে পাটের বাম্পার ফলন হয়েছে।

Continue Reading

Previous: মশা নিয়ন্ত্রণ ও মশাবাহিত রোগ নির্মূলে প্রস্তাবিত প্রকল্প নিয়ে রাসিক মেয়রের সাথে কোরিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সভা
Next: মতিহারে অর্ধশত বোতল ফেনসিডিল-সহ মাদক কারবারি নাহিদ গ্রেফতার

Related Stories

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 17, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 17, 2026
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

528915
Users Today : 1742
This Month : 108286
This Year : 500351
Total Users : 528915
Views Today : 15555
Total views : 1878832

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.