Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

মুশফিক-লিটনের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই

নিউজডেস্ক October 22, 2021

এফএনএস স্পোর্টস: বাংলাদেশের অসংখ্য ম্যাচে কান্ডারি হয়ে  সামনে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। অন্যদিকে লিটন দাসের প্রতিভা মুগ্ধ হওয়ার মতোই। তাদের ব্যাটিং সামর্থ্য নিয়ে আসলে প্রশ্ন ওঠার সুযোগ নেই। স্রেফ ফর্মহীনতায় ভুগছেন দুই ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই ব্যাট হাত তারা অচেনা। বিশ্বকাপ মঞ্চেও চলছে ব্যর্থতার গাড়ি। বাইরে সমালোচনার ঝড় উঠেছে। যদিও দল থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন লিটন-মুশফিক। তাদের নিয়ে কোনও প্রশ্ন নেই দলে। ওমান ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন মুশফিক। কিন্তু পাপুয়া নিউগিনির বিপক্ষে আবার তা হাওয়ায় মিলিয়ে গেছে। লিটন পিএনজির বিপক্ষে ২৯ রান করছেন বটে, তবে সংগ্রাম করতে হয়েছে ২৩ বলের ইনিংসটি খেলার পথে। দলের অন্যতম সেরা দুই ব্যাটারের রান খরা ভীষণ ভোগাচ্ছে। বিশ্বকাপ মঞ্চে মুশফিক-লিটনের ফর্মহীনতায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে, একাদশে থাকা নিয়েও প্রশ্ন উঠেছে! যদিও কঠিন এই সময়ে দুই ব্যাটার পাশে পাচ্ছেন বাংলাদেশ দলকে। তাদের ওপর পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তার মতে, কয়েকটা ম্যাচ খারাপ খেলায় তাদের নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। লিটন প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা সবাই জানি ওর সামর্থ্য সম্পর্কে। সবাই পাশে আছি। ওর যা স্কিল আছে, আন্তর্জাতিক আঙিনায় পারফর্ম করার জন্য যথেষ্ট ভালো। আমরা সবাই ওর পাশে আছি।’ ঘরের মাঠের নিউজিল্যান্ড সিরিজ থেকে রান খরায় ভুগছেন মুশফিক। বিশ্বকাপের আগে ওয়ার্ম-আপ ম্যাচেও পাওয়া যায়নি তাকে। আর বিশ্বকাপে ৩ ম্যাচ মিলিয়ে ৫০ রানও যোগ করতে পারেননি নামের পাশে। তাই তার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও দলের মধ্যে তাকে কিংবা লিটনকে নিয়ে কোনও প্রশ্ন নেই বলেই জানিয়েছেন মাহমুদউল্লাহ। বরং তাদের ওপর দলের পূর্ণ আস্থা থাকার কথা শোনালেন টি-টোয়েন্টি অধিনায়ক, ‘কাউকে নিয়েই আসলে আমাদের দুশ্চিন্তা নেই। ওরা সবাই অসাধারণ ক্রিকেটার। কয়েকটা ম্যাচ দিয়ে আপনি তাদের বিচার করতে পারেন না। সম্ভবত বাইরে যারা আছে, তারা বিশ্বাস হারাচ্ছে। তবে দল থেকে আমরা ওদের পাশে আছি।’ স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশের। তবে বৃহস্পতিবার পিএনজিকে উড়িয়ে দিয়ে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে মাহমুদউল্লাহরা। ‘বি’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ, আর চ্যাম্পিয়ন স্কটল্যান্ড।

Continue Reading

Previous: অবশেষে ২১ মাস পর জামালের গায়েহলুদ!
Next: ফ্রাঞ্জাইজি লিগের মালিকানায় যুক্ত হচ্ছেন দীপিকা-রনবীর

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

563764
Users Today : 6531
This Month : 143135
This Year : 535200
Total Users : 563764
Views Today : 49579
Total views : 2049475

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.